জাবিতে তৃতীয় দিনের ভর্তি পরীক্ষা চলছে, অংশ নিয়েছে ‘সি–১’ ও ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন চলছে। দিনের শুরুতে ‘সি–১’ ইউনিটের কলা ও মানবিকী অনুষদের অধিভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের পরীক্ষা এক শিফটে অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তীতে ‘ডি’ ইউনিটের জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা চার শিফটে নেওয়া হবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় প্রথম শিফটে ‘সি–১’ ইউনিটের ছাত্র ও ছাত্রীদের ভর্তি পরীক্ষা শুরু হয়। এরপর বেলা ১০টা ২৫ মিনিটে ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ছাত্রদের পরীক্ষা শুরু হয়। বেলা ৩টা ১৫ মিনিট থেকে ৪টা ১৫ মিনিট পর্যন্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা শেষ হবে।

সরেজমিনে দেখা যায়, ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে প্রচুর পরিমাণ শিক্ষার্থীর উপস্থিতি রয়েছে। দুইি কক্ষে দায়িত্বরত শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, উপস্থিতির হার প্রায় ৯০ শতাংশ। বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য(শিক্ষা),উপ-উপাচার্য(প্রশাসন),কোষাধ্যক্ষ, প্রক্টর, সমাজবিজ্ঞান অনুষদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শন কালে উপাচার্য জানান, ভর্তি পরীক্ষা যথারীতি সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোন অসঙ্গতি দেখা যায় নি। উপস্থিতির হারও উল্লেখযোগ্য। মেধার মাধ্যমে যোগ্যরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। আমরা আশাবাদী, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৪ ঘন্টার মধ্যে ফলাফল প্রকাশ করতে পারবো।

এ বছরে জাবির সাত ইউনিটের ১ হাজার ৮৪৪ টি আসনের বিপরীতে পরীক্ষা দিবে ২ লাখ ১৯ হাজার ৩৯৯ জন। এতে এবার আসনের প্রতি লড়বেন ১১৯ জন শিক্ষার্থী। ‘ডি’ ইউনিট অন্তর্ভুক্ত জীববিজ্ঞান অনুষদে তুলনামূলক বেশি প্রতিযোগিতা হবে । এখানে ৩১০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭০ হাজার ২২০ জন। শুধুমাত্র ‘ডি’ আসন প্রতি লড়বেন ২২৬ জন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান