গোবিপ্রবির দুই ছাত্রী হলে চুরির অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

গ
গোবিপ্রবি প্রতিনিধি
২৮ অক্টোবর, ২০২৬ ২২:০৪:৩৭

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ছাত্রীদের আবাসিক হল বনলতা ও অপরাজিতায় চুরির অভিযোগ উঠেছে। এসব ঘটনায় হল দুটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৮ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন হলের শিক্ষার্থীরা। তাঁদের ভাষ্য অনুযায়ী, বনলতা হলে জানালা দিয়ে একটি ল্যাপটপ নেওয়ার চেষ্টা করেন এক ব্যক্তি। বিষয়টি টের পেয়ে ছাত্রীরা তাঁকে ধাওয়া করেন। এ সময় ওই ব্যক্তি ল্যাপটপটি কাদায় ফেলে হলের দেয়াল টপকে পালিয়ে যান। একই হলে আরেক শিক্ষার্থীর ২ হাজার ৬০০ টাকা চুরির অভিযোগও পাওয়া গেছে।

অন্যদিকে, একই সময়ে অপরাজিতা হলে বোরকা, কানের দুল, চার্জার, ইয়ারফোন ও চার্জার লাইটসহ বিভিন্ন সামগ্রী চুরির অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বনলতা হলের এক শিক্ষার্থী বলেন, “রাত ২টার দিকে পড়াশোনা শেষ করে ল্যাপটপটি টেবিলে রেখে ঘুমিয়ে পড়ি। ভোর আনুমানিক ৪টার দিকে চিৎকার শুনে ঘুম ভাঙে। পরে টেবিলের দিকে তাকিয়ে দেখি, আমার ল্যাপটপটি নেই।”

তিনি আরও বলেন, “বিষয়টি বুঝতে পেরে শিক্ষার্থীরা হলের নিরাপত্তাকর্মীদের ডেকে তোলেন। পরে নিরাপত্তাকর্মী ও শিক্ষার্থীরা মিলে ধাওয়া করলে ওই ব্যক্তি ল্যাপটপটি ফেলে পালিয়ে যান।”

এ ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন শিক্ষার্থীরা। এ ছাড়া, ছাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগও উঠেছে।

বনলতা হলের প্রভোস্ট সানজিদা হক বলেন, “ঘটনার কথা জানার পর সকালে দুই হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টরা নিরাপত্তাকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। উপাচার্যের সঙ্গেও কথা হয়েছে। তিনি আগামী সপ্তাহের মধ্যে হলের চারপাশে দেয়াল নির্মাণের ব্যবস্থা নিতে হল প্রভোস্টদের বলেছেন। পাশাপাশি, হলের বাইরে নিরাপত্তাকর্মীদের জন্য কক্ষের ব্যবস্থা করার কথাও জানিয়েছেন।”

তিনি আরও বলেন, “দায়িত্বে অবহেলার কারণে একজন নিরাপত্তাকর্মীকে শাস্তির আওতায় আনা হতে পারে।”

অপরাজিতা হলের প্রভোস্ট রেহানা পারভীন বলেন, “দুই হলের নিরাপত্তাকর্মীদের দায়িত্বে অবহেলা রয়েছে। তাঁদের বাঁশি দেওয়া হয়েছে, যাতে হলে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে বাঁশি বা ঘণ্টা বাজিয়ে সবাইকে সতর্ক করতে পারেন। হলের বাকি অংশের প্রাচীর নির্মাণ এবং পর্যাপ্ত আলোর জন্য হ্যালোজেন লাইট লাগানোর ব্যবস্থা নিতে উপাচার্য হল প্রভোস্টদের নির্দেশ দিয়েছেন।”

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গোলাম সরওয়ার বলেন, “আমাদের প্রক্টরিয়াল বডি সরেজমিনে বিষয়টি দেখবে। ঘটনার ক্ষেত্রে কার কী ভুল রয়েছে, তা খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’ সদ্য. দলের পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে ছাড় নয়: নয়ন সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’ সদ্য. দলের পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে ছাড় নয়: নয়ন