শেরপুরে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, কিশোরী উদ্ধার

শ
শেরপুর প্রতিনিধি (মো. রাজন মিয়া)
২৮ অক্টোবর, ২০২৬ ২২:৩১:২৮

শেরপুরে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। এ সময় অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। একই দিনে পৃথক অভিযানে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকেও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) গাজীপুরের বাসন থানা এলাকা ও ঢাকা মহানগরীর খিলক্ষেত এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুরের আজলুল হক ওরফে বাবুল ওরফে মো. ফজলুল হক বাবু (২৫) এবং নালিতাবাড়ী উপজেলার নন্নী টেকড়াপাড়া গ্রামের মৃত আলালউদ্দিনের ছেলে মো. আকবর আলী।

এসআরবি-১৪-এর সিপিসি-১, জামালপুর সূত্রে জানা যায়, শেরপুর সদর থানায় করা অপহরণ মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, আজলুল হক দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত ও তাঁর সঙ্গে অশালীন আচরণ করে আসছিলেন। এতে বাধা দেওয়ায় কিশোরীর পরিবারের প্রতি শত্রুতা পোষণ করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ অক্টোবর সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে দুটি সিএনজিচালিত অটোরিকশায় আসা ব্যক্তিরা কিশোরীর পথরোধ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে তাঁকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ১১ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলা হওয়ার পর আসামিরা আত্মগোপনে চলে যান।

পরবর্তী সময়ে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৪-এর সিপিসি-১, জামালপুর ও এসআরবি-১৪-এর সিপিসি-১, উত্তরা, ঢাকার একটি যৌথ আভিযানিক দল ২৭ অক্টোবর দুপুরে গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালায়। এ সময় মামলার প্রধান আসামি আজলুল হককে গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৪-এর সিপিসি-১, জামালপুর ও এসআরবি-১-এর সিপিসি-১, পূর্বাচলের যৌথ দল ঢাকা মহানগরীর খিলক্ষেত থানার ব্যায়াম চত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় নালিতাবাড়ী থানার ২০১৯ সালের একটি মাদক মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আকবর আলীকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৪ জানায়, উদ্ধার করা কিশোরীকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. ঠাকুরগাঁও উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. ঠাকুরগাঁও উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’