গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৬ ২১:৪৮:২৯
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তি এবং নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের বক্তব্য শুনেছে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি। ভবিষ্যতে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক প্রতিহিংসা ও হেফাজতে মৃত্যু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিটি। এ জন্য সংবিধানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন, এমন বিষয়গুলো সংবিধানে এবং আইন, বিধি ও বিধানের মাধ্যমে বাস্তবায়নযোগ্য বিষয়গুলো সংশ্লিষ্ট প্রক্রিয়ায় কার্যকর করা হবে।

বুধবার (২৮ অক্টোবর) জাতীয় সংসদে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বেলা আড়াইটায় শুরু হওয়া বৈঠক শেষ হয় বিকেল ৪টার পর।

সালাহউদ্দিন আহমদ বলেন, মতবিনিময়ে একটি অভিন্ন বক্তব্য উঠে এসেছে। ভবিষ্যতে দেশে কেউ যেন গুমের শিকার না হন, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। গুমসংক্রান্ত যেসব মামলা হয়েছে, সেগুলোর দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। যাঁরা গুমের শিকার হয়ে এখনো ফিরে আসেননি, তাঁদের পরিবারের সদস্যরাও সহায়তার জন্য আবেদন জানিয়েছেন। সরকার ইতিমধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন করেছে।

নিজেও গুমের শিকার হয়েছিলেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁরা চান, বাংলাদেশে আর কখনো সেই সময় ফিরে না আসুক। গুমের অপসংস্কৃতি চিরতরে বন্ধ হোক। দেশে আর কখনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না, কেউ গুম বা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন না এবং কারা হেফাজতে কারও মৃত্যু হবে না এমন বাংলাদেশ চান তাঁরা। এ রকম একটি বাংলাদেশের প্রত্যাশায় ছাত্র-জনতা রক্ত দিয়েছে। সরকার তাঁদের আবেদন যথাযথভাবে বাস্তবায়ন করবে। সংবিধানে ধারণ করা প্রয়োজন, এমন বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। অন্য বিষয়গুলোর জন্য প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়ন করা হবে।

সংবিধানে গুম প্রতিরোধে নতুন কোনো বিধান যুক্ত করার চিন্তা রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ৩২ অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার স্বীকৃত রয়েছে। এ বিষয়ে সংবিধানে পর্যাপ্ত স্বীকৃতি আছে।

বিশেষ কমিটির সভাপতি আরও বলেন, বিরোধী দল রাস্তায় আন্দোলন করছে। তাদের দাবিগুলো নিয়ে সংবিধান সংশোধন কমিটিতে এলে কমিটি তাদের বক্তব্য শুনতে পারত। কিন্তু তারা রাস্তার আন্দোলনকেই অগ্রাধিকার দিচ্ছে।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করতেই হবে। কোন প্রক্রিয়ায় এটি গঠন করা হবে, এর রূপরেখা কী হবে এবং কীভাবে প্রবর্তন করা হলে তা বিতর্কিত হবে না—এসব বিষয় কমিটি পরীক্ষা করবে। এরপর জাতীয় সংসদে বিল উত্থাপনের পরও এ নিয়ে বিতর্ক হবে। তখন অনেক পরামর্শ ও প্রস্তাব আসতে পারে।

পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) ক্রসফায়ারসংক্রান্ত বক্তব্যের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইজিপির মন্তব্যের ব্যাখ্যা পরে দেওয়া হয়েছে। আইনের কঠোর প্রয়োগের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে হয়তো অসতর্কভাবে তিনি ওই শব্দ চয়ন করেছেন। এ ধরনের শব্দচয়ন সঠিক নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সরকারের আট মাসে কোনো ক্রসফায়ার, বিচারবহির্ভূত হত্যা বা গুমের ঘটনা ঘটেনি। এ বিষয়ে একটি অভিযোগ রয়েছে, যা নিয়ে সরকার তদন্ত করেছে। মানবাধিকার সংস্থাগুলোকেও স্বাধীন তদন্ত করার আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক অনেক মানবাধিকার সংস্থা এ নিয়ে প্রশ্ন তুললেও তাদের তদন্তের আহ্বান জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ ‘ম্যাটেরিয়াল’ অভিযোগ দেয়নি বলে দাবি করেন তিনি।

বর্তমান বিরোধী দলের যাঁরা গুমের শিকার হয়েছিলেন, তাঁদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি বৈঠকে উপস্থিত হননি।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য হিসেবে সংসদ সদস্য সানজিদা ইসলাম, হুম্মাম কাদের চৌধুরী, আনিছুর রহমান ও তাহসিনা রুশদী সভায় তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা নির্যাতন এবং আইনগত সুরক্ষা ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার কথা জানান। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সভায় গুম প্রতিরোধ, বিচারব্যবস্থা শক্তিশালী করা, অগ্রাধিকার ভিত্তিতে ন্যায়বিচার নিশ্চিত করা, গুমের শিকার ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানানো হয়।

কমিটির সদস্যদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

সদ্য সংবাদ/ এআর

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’ সদ্য. দলের পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে ছাড় নয়: নয়ন সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’ সদ্য. দলের পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে ছাড় নয়: নয়ন