রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ১১টি হল কমিটি ঘোষণা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১টি ছাত্র হলে কমিটি ঘোষণা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। সোমবার (৪ মে) রাতে সংগঠনটির রাবি শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিবের স্বাক্ষরে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।

পলাতক অবস্থায় থাকা সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু নিজের ফেসবুক আইডি থেকে হল কমিটির তালিকা প্রকাশ করেন। ঘোষিত তালিকায় প্রতিটি হলে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে, এই কমিটি আগামী এক বছরের জন্য কার্যকর থাকবে।

রাবি ক্যাম্পাসে ছেলেদের ১১টি এবং মেয়েদের ছয়টি হল থাকলেও ঘোষিত তালিকা শুধু ছেলেদের হলগুলোর জন্য করা হয়েছে। তালিকায় দেখা যায়, কিছু হলে আগের নাম ব্যবহার করা হয়েছে, যদিও কয়েকটি হলে নাম পরিবর্তন করা হয়েছিল।

ঘোষিত তালিকা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে (বর্তমানে বিজয়-২৪ হল) সভাপতি হিসেবে তানভির আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে তামিম হাসানকে রাখা হয়েছে। অন্যান্য হলের মধ্যে শের-ই বাংলা ফজলুল হক হলে শুভ্র দেব সাহা ও মোবাশ্বির রায়হান রাফি, শাহমখদুম হলে এলাহি শেখ ও এহসান আহমেদ আকাশ, নবাব আব্দুল লতিফ হলে মাসুদুর রহমান ও আব্দুল জলিল চৌধুরী, সৈয়দ আমির আলী হলে গোলাম কিবরিয়া ও মশিউর রহমান মিহাদ, শহীদ হবিবুর রহমান হলে রাইসুল ইসলাম আকাশ ও সোহান হাসান, মতিহার হলে ডালিম মির্জা ও আব্দুল্লাহ শোয়াইব, মাদার বখ্স হলে শামীম সিকদার ও ফজলে রাব্বী, জিয়া হলে মাজেদুল ইসলাম মৃদুল ও তানজিল হাসান সুমন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে কামরুল হাসান ও মোস্তাফিজুর রহমান তুষার এবং শহীদ শামসুজ্জোহা হলে রাহাত হাসান খান রাহাত ও আব্দুল্লাহ আল আজমীর নাম উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের কেউই বর্তমানে ক্যাম্পাসে অবস্থান করছেন না। তারা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন সময়ে প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা ও বহিষ্কারের মুখে পড়েছেন বলে জানা যায়। তাদের অনেকের বিরুদ্ধে গ্রেপ্তার ও কারাভোগের ঘটনাও রয়েছে।

২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ছাত্রলীগ ক্যাম্পাস ত্যাগ করে। এরপর থেকে সংগঠনটির রাবি শাখার শীর্ষ নেতারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। বর্তমানে তারা দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা যায় এবং সেখান থেকেই এই কমিটি ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিব বলেন, যাদের কমিটিতে রাখা হয়েছে তারা নির্যাতনের শিকার হয়েছেন এবং সংগঠনকে পুনর্গঠিত করতেই এই কমিটি দেওয়া হয়েছে। তবে তিনি স্বীকার করেন, ঘোষিত কমিটির কেউই বর্তমানে ক্যাম্পাসে উপস্থিত নেই।

রাবি উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিষিদ্ধ কোনো সংগঠন প্রকাশ্যে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। অনলাইনে কোনো ঘোষণা দেওয়া হলেও বাস্তবে ক্যাম্পাসে তাদের কোনো কার্যকর উপস্থিতি নেই।

তিনি আরও বলেন, অনলাইনে নিষিদ্ধ বা বিতর্কিত কার্যক্রম পরিচালিত হলে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি