রাসায়নিক নয়, জেনে নিন ঘরোয়া উপায়েই তেলাপোকা মুক্তির সহজ উপায়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ঘরে তেলাপোকার উৎপাত শুধু বিরক্তিকরই নয়, বরং স্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকিপূর্ণ। তেলাপোকা টাইফয়েড, কলেরা, ডায়রিয়াসহ নানা সংক্রামক রোগের জীবাণু বহন করে। এদের দমনে বাজারে বিভিন্ন ধরনের স্প্রে ও রাসায়নিক কীটনাশক পাওয়া গেলেও, সেগুলো শিশু ও পোষা প্রাণীর জন্য ক্ষতিকর হতে পারে।

তবে, ঘরের রান্নাঘরে থাকা কিছু সাধারণ উপাদান দিয়েই সহজে তেলাপোকা দূর করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক রাসায়নিক ছাড়াই তেলাপোকা তাড়ানোর কার্যকর কিছু ঘরোয়া কৌশল—

*বেকিং সোডা ও চিনি
তেলাপোকা দমনে এটি একটি পরীক্ষিত উপায়। সমপরিমাণ বেকিং সোডা ও চিনি ভালোভাবে মিশিয়ে তেলাপোকার আনাগোনা বেশি এমন জায়গায় ছিটিয়ে দিন। চিনি তেলাপোকাকে আকৃষ্ট করবে, আর বেকিং সোডা তাদের শরীরে গিয়ে ধ্বংস করবে।

*বোরিক অ্যাসিড ও আটা
প্রাকৃতিক কীটনাশক হিসেবে পরিচিত বোরিক অ্যাসিড তেলাপোকা মারতে বেশ কার্যকর। অল্প পরিমাণ আটা, চিনি ও বোরিক অ্যাসিড মিশিয়ে ছোট ছোট গোল্লা তৈরি করে রান্নাঘরের ড্রেন, সিঙ্কের নিচে বা অন্ধকার কোণায় রাখুন। তবে অবশ্যই শিশু ও পোষা প্রাণীর নাগালের বাইরে রাখবেন।

*তেজপাতা ও লবঙ্গের ব্যবহার
তীব্র গন্ধ তেলাপোকা সহ্য করতে পারে না। তেজপাতা গুঁড়ো করে ঘরের কোণে ছড়িয়ে দিলে এর গন্ধে তেলাপোকা দূরে থাকবে। পাশাপাশি তেলাপোকার চলাচল বেশি এমন জায়গায় লবঙ্গ রাখলেও ভালো ফল পাওয়া যায়।

*পেঁয়াজ, রসুন ও গোলমরিচের স্প্রে
এক লিটার পানিতে একটি পেঁয়াজ বাটা, একটি রসুন বাটা ও এক চামচ গোলমরিচ গুঁড়া মিশিয়ে কয়েক ঘণ্টা রেখে দিন। এরপর ছেঁকে স্প্রে বোতলে ভরে ঘরের কোণা, ফাটল বা তেলাপোকার আস্তানায় স্প্রে করুন। এতে তেলাপোকা দ্রুত পালাতে বাধ্য হবে।

*পিপারমিন্ট তেলের জাদু
পুদিনা বা পিপারমিন্ট তেলের গন্ধ তেলাপোকার জন্য অত্যন্ত অস্বস্তিকর। এক কাপ পানিতে কয়েক ফোঁটা পিপারমিন্ট অয়েল মিশিয়ে স্প্রে তৈরি করুন। এটি তেলাপোকা তাড়ানোর পাশাপাশি ঘরে মনোরম সুগন্ধও ছড়াবে।

এছাড়া, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি এসব ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলে সহজেই তেলাপোকার উপদ্রব থেকে মুক্তি পাওয়া সম্ভব, তাও আবার কোনো ক্ষতিকর রাসায়নিক ছাড়াই।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে