রূপগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন দৈনিক নওরোজ পত্রিকার সাংবাদিক নাজমুল হোসেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে থানায় দায়ের করা অভিযোগে বলা হয়, দুপুর ১২টার দিকে রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক নাজমুল হোসেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিকান্ত সরকার দীপক ও তার বন্ধু ফজলু মিয়া তাকে গালিগালাজ করেন এবং মারধরের চেষ্টা করেন। একপর্যায়ে সাংবাদিককে লাঞ্ছিত করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

সাংবাদিক নাজমুল হোসেন বলেন, “আমি নিজ পরিচয় দিয়ে তথ্য সংগ্রহে গেলে প্রধান শিক্ষক ও তার সহযোগী আমার উপর চড়াও হন। এ ঘটনার ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে।”

বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক হরিকান্ত সরকার দীপক কোনো সদুত্তর দিতে পারেননি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী