ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, 'ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাপ্পির পরিকল্পনাতেই হাদিকে হত্যা করা হয়।'
তিনি আরও বলেন, 'পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে হাদি ছিলেন সোচ্চার। রাজনৈতিক প্রতিহিংসার জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।'
ডিবির পক্ষ থেকে জানানো হয়, তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে এই অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।