সাদ্দামকে 'প্যারোলে' মুক্তি না দেওয়ায় ৩৯ নাগরিকের নিন্দা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
স্ত্রী ও শিশুসন্তানের মৃত্যুর পরও কারাবন্দি ছাত্রলীগ নেতা জুয়েল হোসেন সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশের ৩৯ জন বিশিষ্ট নাগরিক। তারা এ ঘটনাকে আমলাতন্ত্রের “অমানবিক, অবিবেচক ও নিষ্ঠুর আচরণ” হিসেবে উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে তারা বলেন, 'বিচার প্রক্রিয়ার নামে এ ধরনের অবহেলা কিংবা প্রতিহিংসামূলক ও অমানবিক আচরণের দায় অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এড়াতে পারেন না।'

বিবৃতিতে বলা হয়, জুয়েল হোসেন সাদ্দাম কোনো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নন যে, তাকে প্যারোলে মুক্তি দিলে গুরুতর ঝুঁকি তৈরি হতো। এমনকি ফাঁসির আসামির ক্ষেত্রেও নিকটাত্মীয়ের মৃত্যুর পর শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি দেওয়ার আইনগত সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে সাদ্দামের রাজনৈতিক মতাদর্শ বা তার বিরুদ্ধে থাকা অভিযোগ সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন: অ্যাডভোকেট সুলতানা কামাল, শিরীন পারভিন হক, খুশী কবির, ইফতেখারুজ্জামানসহ দেশের মানবাধিকারকর্মী, আইনজীবী, শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মীরা। তারা সংশ্লিষ্ট ঘটনায় দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জুয়েল হোসেন সাদ্দাম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে যশোর জেলা কারাগারে আটক রয়েছেন।

গত শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙা গ্রাম থেকে সাদ্দামের স্ত্রী সুবর্ণা স্বর্ণালী (২২) এবং তাদের নয় মাস বয়সী ছেলে নাজিফের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, সুবর্ণা স্বর্ণালীকে ঘরের ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় এবং শিশুটিকে মেঝেতে মৃত অবস্থায় পাওয়া যায়।

শনিবার সন্ধ্যায় স্ত্রী ও সন্তানের মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হলে সাদ্দাম শেষবারের মতো তাদের স্পর্শ করার সুযোগ পান। এরপর তাকে পুনরায় কারাগারে পাঠানো হয় বলে কারা সূত্র জানিয়েছে। ওই রাতেই সাবেকডাঙা গ্রামের পারিবারিক কবরস্থানে মা ও ছেলেকে পাশাপাশি দাফন করা হয়।

স্ত্রী ও সন্তানের জানাজায় অংশ নিতে সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

বিবৃতিতে নাগরিকরা আরও বলেন, সকল প্রকার অন্যায় ও বিচারহীনতার অবসানের যে অঙ্গীকার নিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছিল, সময়ের সঙ্গে সঙ্গে তা কেবল বক্তব্যেই সীমাবদ্ধ হয়ে পড়ছে। সাদ্দামের ক্ষেত্রে স্ত্রী ও শিশুপুত্রের অস্বাভাবিক মৃত্যুর পরও শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ না দেওয়া তারই আরেকটি উদাহরণ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা