সার্বভৌমত্ব, সমতা, ভৌগোলিক অখণ্ডতার নীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
বাংলাদেশ ভারত মহাসাগরকে শান্তিপূর্ণ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অঞ্চলে পরিণত করতে সার্বভৌমত্ব, সমতা, ভৌগোলিক অখণ্ডতা এবং অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে এই বার্তা দেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তাঁর লিখিত বক্তব্য সামাজিক মাধ্যমে তুলে ধরেন ভারতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

উদ্বোধনী বক্তব্যে খলিলুর রহমান বলেন, ভারত মহাসাগর অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। সাগরকেন্দ্রিক বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, সাইবার নিরাপত্তা, সামুদ্রিক অপরাধ, প্রযুক্তিগত ঝুঁকি ও ব্লু ইকোনমির সম্ভাবনার কারণে আঞ্চলিক যৌথ সহযোগিতা ছাড়া স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি জানান, সিএসসি এখন ভারত মহাসাগরীয় দেশগুলোর নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির একটি কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। মালয়েশিয়ার প্রতিনিধির নতুন যোগদানকে তিনি কনক্লেভের সম্প্রসারণের ইতিবাচক অগ্রগতি হিসেবে চিহ্নিত করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ সিএসসির বিভিন্ন কর্মসূচিতে ইতোমধ্যে অংশ নিচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কনক্লেভের সনদে উল্লেখিত সার্বভৌমত্ব, সমতা, ভৌগোলিক অখণ্ডতা এবং হস্তক্ষেপ না করার নীতিই বাংলাদেশের অবস্থানের ভিত্তি।

বাংলাদেশ সন্ত্রাসবাদ দমনে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে উল্লেখ করে তিনি বলেন, সাইবার জগতে উদ্ভূত নতুন হুমকি এখন অঞ্চলজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। ভুয়া তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা ও সাইবার অপরাধ সীমান্ত অতিক্রম করে বিস্তার লাভ করায় জাতীয় উদ্যোগের পাশাপাশি যৌথ প্রয়াস প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, সিএসসি সাইবার নিরাপত্তা ও তথ্যভিত্তিক হুমকি মোকাবিলায় আরও সুসমন্বিত পরিকল্পনা গ্রহণ করবে।

তিনি বলেন, পারস্পরিক আস্থা, সম্মান ও যৌথ স্বার্থের ভিত্তিতে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা সম্ভব এবং বাংলাদেশ এই প্রক্রিয়ায় সক্রিয় অংশীদার হতে প্রস্তুত। ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিপন্ন করতে পারে এমন কোনো আভ্যন্তরীণ বা বহিরাগত শক্তিকে সুযোগ না দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাপনী বক্তব্যে খলিলুর রহমান বলেন, সিএসসি যেন ভবিষ্যতে উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক বহুপাক্ষিক সংগঠনে পরিণত হয়। তিনি জানান, বাংলাদেশ চায় এই কনক্লেভ মুক্ত আঞ্চলিকতার নীতিতে পরিচালিত হোক।

বক্তৃতার শুরুতে দিল্লির লালকেল্লায় সাম্প্রতিক বিস্ফোরণে হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, ভারতের কঠিন সময়ে বাংলাদেশ তাদের পাশে রয়েছে এবং দেশটির কাছে সংহতি ও সমর্থনের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর