শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
আমীর খসরু বলেন, 'পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে সরকারের নানা পরিকল্পনা রয়েছে। দেশে আর পৃষ্ঠপোষকতার রাজনীতি চলবে না। আগামী বাজেট কোনো গতানুগতিক বাজেট হবে না। অর্থনৈতিকভাবে উত্তোলনের পথে হাঁটবে দেশ। দেশের শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।'
অর্থমন্ত্রী আরও বলেন, 'আমাদের অনেক পরিকল্পনা আছে। এগুলো এখন এক কথায় বলা যাবে না। তবে দেশে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা কর্মসংস্থান সঙ্কট। জনগণ যেভাবে অর্থনৈতিকভাবে সফলতা পাবে, সরকার সেই পথেই হাঁটবে। অর্থনীতিকে আমরা আরো মুক্ত করতে চাই।'