শহীদ মিনারে জামায়াতের শ্রদ্ধা জানানো প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ইশরাক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
অতীতের বিভেদ ভুলে জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে মুক্তিযুদ্ধের আসল লক্ষ্য পূরণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

ইশরাক হোসেন বলেন, 'বিভাজনের রাজনীতি দেশের জন্য কখনো কল্যাণ বয়ে আনে না। অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি। আমাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো ঐক্যবদ্ধ হয়ে দেশের বর্তমান সংকটগুলো মোকাবিলা করা।'

প্রতিমন্ত্রী জামায়াতে ইসলামীর অবস্থান ও ক্ষমা চাওয়ার প্রসঙ্গ তুলে বলেন, 'যে কারণেই হোক দেশে বা দেশের বাইরে গিয়ে তারা ক্ষমা চেয়েছে। যদিও ক্ষমা চাওয়ার ভাষা অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমরা কি এখনো বিভেদকে আঁকড়ে ধরে রাখব? আমরা কি জাতিকে আবারও বিভক্ত করে ধ্বংসের পথে নিয়ে যাবো?'

ইশরাক হোসেন আরও বলেন, 'একটি গণতান্ত্রিক পরিবেশে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে শহীদ দিবস পালন একটি ইতিবাচক দিক। নতুন সরকার দেশে এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক বিভাজনগুলো মিটে যাবে।'

প্রতিমন্ত্রী জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, 'বিভেদ নয়, বরং ঐক্যই আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম