সিদ্ধিরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের পায়তারা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি ধনু হাজী রোড এলাকায় আদালতের দেয়া অবস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক অহিদুজ্জামান গংরা জমি দখল সহ বালু ভরাটের পায়তারা করছে। এ বিষয়ে ভুক্তভোগী শাহাবুদ্দীন ওরফে সাইফউদ্দিন সাইফ বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উক্ত থানাধীন মিজমিজি ধনু হাজী রোড সংলগ্ন এলাকায় বিগত ১৯৯৪ ইং সালে খরিদ করে বাদি পক্ষ । যাহার সিএস ও এস এ দাগ নং- ১০০, আর এস দাগ নং- ৫১৮। খরিদ করার পর জমির সকল প্রকার খাজনাদি ও নামজারি করে ভোগ দখল করে আসছে বাদি পক্ষ ।

 এমতাবস্থায় বিবাদীরা অর্থাৎ অহিদুজ্জামান ও মারফত আলী সহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন ভাড়াটে সন্ত্রাসীরা উক্ত জমিটি দখলের পায়তারা সহ বালু ভরাটের কাজ করছে। এর আগে বিবাদীরা এই জমি দখলের চেষ্টা করার সময় নারায়ণগঞ্জ জেলার একটি আদালতে মামলা দায়ের করেন সাইফ গংরা। ঐ মামলায় বিজ্ঞ আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করে তারা এখন নালিশা জমিতে বালু ভরাটের কাজ করছে।

এ বিষেয়ে ভুক্তভোগী শাহাবুদ্দীন ওরফে সাইফউদ্দিন সাইফ জানায়, ১৯৯৪ ইং সালে মিজমিজি ধনু হাজী রোড সংলগ্ন এলাকায় ১৬ শতাংশ জমি খরিদ করি। এবং খরিদা সম্পত্তিতে খাজনাদি পরিশোধ সহ ভোগদখল করিয়া আসিতেছি। কিন্ত অহিদুজ্জামান ও মারফত আলী গংরা সেই নালিশা জমিতে জোরপূর্বক সন্ত্রাসী নিয়ে বালু ভরাটের মান্যমে জমি দখলের পায়তারা করছে । এই জমি নিয়ে আদালতে মামলা করার পর বিজ্ঞ আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন । নিষেধাজ্ঞাও মানছে না বিবাদীরা । আমি এই বিষয়ে প্রশাসনের কাছে যথাযথ আইনগত ব্যবস্থা সহ আমার জমিতে যাতে বিবাদীরা জোরপূর্বক দখল করতে না পারে সে জন্য সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে অভিযুক্ত অহিদুজ্জামানকেতার মুঠোফোনে একাধিকবার ফোন করলে তিনি ফোনটি রিসিভ করেনি।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এস আই) জাকিরুল ইসলামকে ফোনে পাওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে