সীমান্ত হত্যাকাণ্ড আর বসে বসে দেখা হবে না: হুমায়ুন কবির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
আওয়ামী লীগ সরকারের সময়ে সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও তা কার্যকরভাবে প্রতিরোধ করা হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, বর্তমান সরকার সীমান্ত হত্যা আর বসে বসে দেখবে না।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আগামী ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে জমি হস্তান্তরের কথাও জানিয়েছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। তিনি বলেন, শেখ হাসিনার সরকারের আমলে সীমান্তে যেভাবে হত্যাকাণ্ড হয়েছে এবং সরকার তা নীরবে দেখেছে, বর্তমান সরকারের সময়ে সেই পরিস্থিতি থাকবে না।

তবে পশ্চিমবঙ্গের নতুন সরকারকে সময় দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, নির্বাচনী প্রচারণার বক্তব্য এবং সরকার পরিচালনার বাস্তবতা এক নয়। তাই নতুন রাজ্য সরকারের অবস্থান পর্যবেক্ষণে বাংলাদেশ কিছুটা সময় নেবে।

তিস্তা ব্যারেজ ও তিস্তা চুক্তি প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, চীনের এক্সিম ব্যাংক তিস্তা প্রকল্পে অর্থায়নের আগ্রহ দেখিয়েছে। এ বিষয়গুলো সামনে রেখে প্রধানমন্ত্রী শিগগিরই চীন সফরে যেতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি।

একই সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গে একই দলের সরকার থাকায় তিস্তা চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া সহজ হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।

এ সময় তিনি আরও বলেন, ভারত সরকার বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে, শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান