শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে গুরুতর অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হলে অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান।
হাসপাতালের সিনিয়র নার্স এমি খানম জানান, ডিবি পুলিশ তাকে শারীরিক নির্যাতনের আহত ব্যক্তি হিসেবে ভর্তি করেছিল। চিকিৎসা শুরু করতেই তার মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, 'শাহাদতকে সেদিন সকালেই আটক করা হয়। দুপুরের দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা গেছেন, নির্যাতনের অভিযোগ সঠিক নয়।'
উল্লেখ্য, গত ১২ নভেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক অটোরিকশা চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা। সেই মামলায় সন্দেহভাজন হিসেবে দুই দিন আগে ভ্যানচালক শাহাদত হোসেনকে আটক করে ডিবি।
পরিবারের দাবি, এরপর দফায় দফায় পুলিশ টাকা দাবি করলে শাহাদাতের পরিবার তা না দিতে পারায় চালানো হয় শারিরিক নির্যাতন। শুক্রবার বিকেলে ডিবি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ্য হলে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় শাহাদৎ হোসেনের।
এই মামলায় সাইদুল নামের আরেক সন্দেহভাজনকে আটক করেছে ডিবি পুলিশ। তার পরিবার জানিয়েছে, সাইদুলের ওই হত্যাকাণ্ডের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবুও পুলিশ তাকে ধরে নিয়ে এক লাখ টাকা দাবি করছে। দুপুরের পর থেকে তার অবস্থানও জানতে পারছে না বলে অভিযোগ করেছে তার পরিবার।