গার্মেন্টসকর্মী হিসেবে আন্দোলনে নেমেছে আ.লীগ-ছাত্রলীগ: রাশেদ খাঁন

স
সদ্য সংবাদ ডেস্ক
১ নভেম্বর, ২০২৬ ১৬:৪২:০০
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, শ্রমিক পরিচয়ে আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন। এ আন্দোলনে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উসকানিও রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব দাবি করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি অভিযোগ করেন, মিরপুরে শ্রমিক আন্দোলনের নেতৃত্বে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম। তাঁর দাবি, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গার্মেন্টসকর্মীর পরিচয়ে আন্দোলনে অংশ নিয়েছেন।

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশ বক্স ভাঙচুরের ঘটনাতেও আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী। একই সঙ্গে আন্দোলনকে কেন্দ্র করে আগে থেকেই জামায়াত ও এনসিপির পক্ষ থেকে উসকানি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি।

নিজের পোস্টে এনসিপি নেতা সারজিস আলমের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশটও যুক্ত করেন রাশেদ খাঁন। সেটিকে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে সমন্বয়ের উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা আওয়ামী লীগের পতিত শক্তিকে উসকে দিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ