স্কুলে হিজাব নিষিদ্ধ করল অস্ট্রিয়া

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
অস্ট্রিয়া স্কুলে ১৪ বছরের কম বয়সি মেয়েদের হিজাব পরা নিষিদ্ধ করে নতুন আইন পাস করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দেশটির জাতীয় সংসদে এই আইন অনুমোদন দেওয়া হয়।

সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইন অনুযায়ী মুসলিম মেয়েদের হিজাব পরা সীমিত করা হলেও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও বিশেষজ্ঞরা এটিকে বৈষম্যমূলক এবং সমাজে আরও বিভাজন সৃষ্টিকারী বলে সমালোচনা করেছেন।

কঠোর অভিবাসনবিরোধী মনোভাব বাড়তে থাকায় অস্ট্রিয়ার ক্ষমতাসীন রক্ষণশীল সরকার কিছু দিনের আগেই এই নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছিল।
 
দেশটির সরকারের জানিয়েছে, মেয়েদের নিপীড়ন থেকে রক্ষা করতেই হিজাব নিষিদ্ধ করা হয়েছে।
 
তবে বিরোধী গ্রিন পার্টি এই প্রস্তাবের বিরোধিতা করে জানায়, আইনটি সংবিধানবিরোধী এবং ব্যাক্তি স্বাধীনতা হরণের শামিল।

২০১৯ সালে দেশটি প্রাথমিক বিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করেছিল। তবে পরের বছর সাংবিধানিক আদালত সেই সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক ও বৈষম্যমূলক’ বলে বাতিল করে দেয়।
 
এবার সরকার বলছে, নতুন আইনটি ‘সম্পূর্ণ সাংবিধানিক’ এবং পূর্বের আইনের দুর্বলতাগুলো এবার দূর করা হয়েছে।

নতুন আইনের ফলে, অস্ট্রিয়ার সব স্কুলে ১৪ বছরের কম বয়সি ছাত্রীরা ইসলামী ঐতিহ্য অনুযায়ী মাথা ঢাকার হিজাব আর পরতে পারবে না। আগামী ফেব্রুয়ারি থেকে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়মটি বুঝিয়ে বলা হবে। এ সময় আইন লঙ্ঘনে কোনো জরিমানা করা হবে না। তবে পরবর্তীতে বারবার অমান্য করলে শিক্ষার্থীর অভিভাবকের ওপর ১৫০ থেকে ৮০০ ইউরো পর্যন্ত জরিমানা আরোপ করা হবে।

সরকার জানিয়েছে, নতুন নিয়ম মানতে হবে প্রায় ১২ হাজার শিক্ষার্থীকে। দেশটির ২০১৯ সালের এক গবেষণায় জানা যায়, তখন ১৪ বছরের কম বয়সি প্রায় ৩ হাজার মেয়ে হিজাব পরত।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি