সমঝোতায় ট্রাম্পের না, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক অভিযানে ইরানের নৌ, বিমান ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশ ধ্বংস করে দেয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অভিযানে মার্কিন বাহিনী অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে।

শনিবার (৭ মার্চ) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প দাবি করেছেন, মার্কিন হামলায় ইরানি নৌবাহিনীর ৪৪টি জাহাজ ধ্বংস হয়েছে এবং দেশটির যুদ্ধবিমানগুলোকেও কার্যত অকার্যকর করে দেওয়া হয়েছে। পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাও বড় ধরনের ধাক্কা খেয়েছে।

তিনি জানান, ইরানের প্রায় ৭০ শতাংশ রকেট লঞ্চার ধ্বংস করে দেওয়ায় যুদ্ধের প্রথম দুই দিনের তুলনায় বর্তমানে মাত্র ৯ শতাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারছে তার দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানের নেতৃত্বের ওপরও সরাসরি আঘাত হানার দাবি করে তিনি বলেন, 'সম্ভাব্য সব স্তরের নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং তাদের অনেককে নির্মূল করা হয়েছে।'

যুদ্ধ কতদিন চলতে পারে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'চূড়ান্ত লক্ষ্য অর্জনে যা প্রয়োজন, যুক্তরাষ্ট্র তা-ই করবে। তিনি স্পষ্ট করে জানান, ইরানের কাছ থেকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান, যাতে দেশটি ভবিষ্যতে আর কোনো সংঘাতে জড়াতে না পারে।'

ইরানের সঙ্গে যেকোনো ধরনের সমঝোতার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প।

তিনি বলেন, 'যুক্তরাষ্ট্র বর্তমানে আলোচনার জন্য সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকলেও কোনো ধরনের রফাদফা করতে রাজি নয়। কুর্দি যোদ্ধাদের ব্যবহার করার ওঁকোনো পরিকল্পনা নেই।'

তেহরানের পানি শোধনাগারে হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প  সে বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানায়।

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকার প্রসঙ্গে ট্রাম্প বলেন, 'ওই এলাকা এখন মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে নিরাপদ রয়েছে এবং ইরানি নৌবাহিনী আর কোনো হুমকি নয়।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস