সম্পর্কোন্নয়নে তারেক রহমানের প্রথম পদক্ষেপ, দিল্লিতে ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করলো বাংলাদেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
দুই মাসের স্থগিতাদেশ শেষে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন আবারও ভিসা কার্যক্রম শুরু করেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা চালু করা হয়।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হাই কমিশন সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ বিরতির পর এদিন থেকেই নিয়মিত ভিসা সেবা দেওয়া শুরু হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় এ উদ্যোগকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকেও জানানো হয়, খুব শিগগিরই বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করা হবে।

গত ডিসেম্বরে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে দুই দেশই ভিসা সেবা স্থগিত করেছিল। ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর ঢাকায় সহিংস ঘটনার সৃষ্টি হয়। একই সময়ে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ ও ঢিল ছোড়ার ঘটনা ঘটে। এর জেরে ২১ ডিসেম্বর থেকে চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত করা হয়।

পরদিন পাল্টা পদক্ষেপ হিসেবে দিল্লি ও আগরতলায় বাংলাদেশ মিশন থেকেও ভিসা ও কনস্যুলার সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়।

পরিস্থিতি বদলাতে শুরু করে নির্বাচনের পর। নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৩ ফেব্রুয়ারি সকালে বিবৃতির মাধ্যমে তারেক রহমানকে অভিনন্দন জানান। পরে পূর্ণাঙ্গ ফল ঘোষণার পর টেলিফোনে কথা বলে তাকে শুভেচ্ছা ও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে মোদীকে আমন্ত্রণ জানানো হলেও পূর্বনির্ধারিত ‘এআই ইমপ্যাক্ট সামিটে’ অংশগ্রহণের কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা।

এদিকে বৃহস্পতিবার সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস জানান, সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া শিগগিরই ‘স্বাভাবিক পর্যায়ে’ ফিরবে।

তার এই ঘোষণার একদিন পরই দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের ভিসা ও কনস্যুলার সেবা পুনরায় চালু হলো। সংশ্লিষ্টরা মনে করছেন, এ পদক্ষেপ দুই দেশের সম্পর্ক স্বাভাবিকায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর