সোনারগাঁয়ের নিষিদ্ধ পলিথিন বন্ধে অভিযান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে চারটি প্রতিষ্ঠান থেকে প্রায় ১১৬ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার উম্মে হাবিবা ফারজানা। এ সময় জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম।

বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ বিষয়টি নিশ্চিত করেন।

অভিযানে মহাসিন স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা ও ৯৫ কেজি পলিথিন জব্দ, বরিশাল স্টোরকে ৯ হাজার টাকা জরিমানা ও ১০ কেজি পলিথিন জব্দ, কুমিল্লা ভাই ভাই স্টোরকে ১ হাজার টাকা জরিমানা ও ২ কেজি পলিথিন জব্দ, আল্লাহ ভরসা স্টোরকে ৯ হাজার টাকা জরিমানা ও ৯ কেজি পলিথিন জব্দ করা হয়।

উপপরিচালক এ এইচ এম রাসেদ জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত) এর ৬(ক) ধারা লঙ্ঘন করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিক্রয়, প্রদর্শন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান চলমান থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে