স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি

সদ্য সংবাদ ডেস্ক
২ আগস্ট, ২০২৬ ০০:০৪:২৫
ছবি: সংগৃহীত

মরক্কো সীমান্তঘেঁষা স্পেনের ছিটমহল সেউতায় ব্যাপক অভিবাসী প্রবেশের ঘটনায় ইউরোপে নতুন করে অভিবাসন সংকট দেখা দিয়েছে। পরিস্থিতির প্রেক্ষাপটে স্পেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শেনজেন চুক্তির আওতায় পাসপোর্টবিহীন চলাচল এক মাসের জন্য স্থগিত করেছে ইতালি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির এই সিদ্ধান্তের ফলে স্পেন বা ইউরোপীয় ইউনিয়নের অন্য কোনো দেশের নাগরিকদের ভ্রমণে কোনো প্রভাব পড়বে না। তবে স্পেন থেকে আকাশ বা সমুদ্রপথে ইতালিতে প্রবেশ করা ইইউ-বহির্ভূত দেশের নাগরিকদের অতিরিক্ত তল্লাশির মুখোমুখি হতে হবে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য নেতিবাচক প্রভাব ঠেকাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী এই ব্যবস্থা বহাল থাকবে বলেও জানান তিনি।

এদিকে, অবৈধ অভিবাসীদের সীমান্ত পারাপার ঠেকাতে ফ্রান্স-ইতালি সীমান্তেও নজরদারি বাড়াতে প্যারিসের সঙ্গে সমঝোতা করেছে ইতালি।

এর আগে স্পেন সরকার জানিয়েছিল, সেউতায় অভিবাসীদের আকস্মিক প্রবেশ অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেখানে প্রবেশ করা ৫০ হাজারের বেশি মানুষের বড় একটি অংশ স্বেচ্ছায় মরক্কোয় ফিরে গেছেন।

তবে ইতালির বিরোধীরা সরকারের এই পদক্ষেপের সমালোচনা করে একে ‘প্রতীকী ব্যবস্থা’ হিসেবে উল্লেখ করেছেন। তাদের দাবি, সেউতায় প্রবেশ করা অভিবাসীদের ইতালিতে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল এমন প্রমাণ নেই।

উল্লেখ্য, শেনজেন অঞ্চলের আওতায় ইউরোপের ২৯টি দেশে সাধারণত পাসপোর্ট ছাড়াই ভ্রমণের সুযোগ রয়েছে। তবে নিরাপত্তা বা আইনশৃঙ্খলার স্বার্থে সদস্য দেশগুলো সাময়িকভাবে সীমান্ত নিয়ন্ত্রণ চালু করতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু