খেলাধুলা

বিসিবির নতুন নির্বাচক প্যানেল ঘোষণা, প্রধান নির্বাচক বাশার

বিসিবির নতুন নির্বাচক প্যানেল ঘোষণা, প্রধান নির্বাচক বাশার

বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে। প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, যিনি এর আগেও জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।

২৫ জুলাই, ২০২৬
শেষ ওভারের নাটকীয়তা, বল টেম্পারিং বিতর্কে ফিজের দলের বিপক্ষে

শেষ ওভারের নাটকীয়তা, বল টেম্পারিং বিতর্কে ফিজের দলের বিপক্ষে

শেষ ওভারের আগে বল বিকৃতির অভিযোগে দেওয়া পাঁচ রানের পেনাল্টি, এই এক সিদ্ধান্তেই ম্যাচের মোড় ঘুরে যায়। তুমুল নাটকীয়তার পর শেষ পর্যন্ত জয় তুলে নেয় করাচি কিংস। লাহোর কালান্দার্স ও করাচি কিংসের ম্যাচে দ্বিতীয় ইনিংসের ১৮ ওভার শেষে করাচির দরকার ছিল ২৩ রান। ১৯তম ওভারে বল হাতে নেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। তিনি মাত্র ৯ রান খরচ করলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় লাহোরের দিকে।

২৫ জুলাই, ২০২৬
বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন জমা, কমিটি ডাকলেও আসেননি আসিফ মাহমুদ

বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন জমা, কমিটি ডাকলেও আসেননি আসিফ মাহমুদ

তদন্ত কমিটি বেশ কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মুখোমুখি সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান বলেন, 'কাউকে অভিযুক্ত করার উদ্দেশ্য নয়, আমরা নিরপেক্ষভাবে তদন্ত করেছি। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সাক্ষাৎকারে ডাকা হয়েছিল, কিন্তু তিনি উপস্থিত হননি। আমরা তাঁর বক্তব্য জানতে চেয়েছিলাম এবং সময়ও দিয়েছিলাম।'

২৫ জুলাই, ২০২৬
আজ সাকিব আল হাসানের ৩৯তম জন্মদিন

আজ সাকিব আল হাসানের ৩৯তম জন্মদিন

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আলোচিত ও সফল ক্রিকেটার সাকিব আল হাসান আজ ৩৯ বছরে পা দিলেন। ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্মগ্রহণ করা এই কিংবদন্তি ক্রিকেটার মাত্র ১৯ বছর বয়সে ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। সেদিন থেকে তিনি ব্যাট-বল হাতে বিশ্ব ক্রিকেটে নিজের স্থান করে নিয়েছেন। সাকিবের ক্যারিয়ার রেকর্ড ভাঙা কীর্তিতে ভরপুর। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিনটি ফরম্যাটে—টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে—সেরা অলরাউন্ডার হওয়ার মর্যাদা অর্জন করেছেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
তালাক ছাড়াই বিয়ের অভিযোগ: নাসির-তামিমা দম্পতির হতে পারে ৭ বছরের কারাদণ্ড

তালাক ছাড়াই বিয়ের অভিযোগ: নাসির-তামিমা দম্পতির হতে পারে ৭ বছরের কারাদণ্ড

সোমবার (৩০ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়ে তামিমা সুলতানা সাফাই সাক্ষ্য দেন। এ সময় তিনি আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন এবং অভিযোগ অস্বীকার করেন। মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির হোসেন ও তামিমা সুলতানার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে অভিযোগ ওঠে, তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়েই এই বিয়ে করেন।

২৫ জুলাই, ২০২৬
এক ম্যাচেই ২৩ লাল কার্ড দেখলো ফুটবল বিশ্ব

এক ম্যাচেই ২৩ লাল কার্ড দেখলো ফুটবল বিশ্ব

প্রায় এক যুগ পর সেই একই মাঠে আবারও আলোচনার জন্ম দিল এক অপ্রত্যাশিত ঘটনা। কাম্পেয়োনাতো মিনেইরো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল ক্রুজেইরো ও আতলেতিকো মিনেইরো। ম্যাচের শেষদিকে একটি আলগা বলের দখল নেওয়াকে কেন্দ্র করে হঠাৎ মাঠে ছড়িয়ে পড়ে উত্তেজনা । আর তাতেই রেফারিকে এক ম্যাচেই দেখাতে হয়েছে ২৩টি লাল কার্ড।

২৫ জুলাই, ২০২৬
উজবেকিস্তানের সঙ্গে ড্র, এশিয়ান গেমসে অনিশ্চিত বাংলাদেশ

উজবেকিস্তানের সঙ্গে ড্র, এশিয়ান গেমসে অনিশ্চিত বাংলাদেশ

এই ড্রয়ের ফলে এশিয়ান গেমসে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ এখন অনিশ্চয়তার মুখে। যদিও সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। ৯ দলের বাছাইপর্ব থেকে শীর্ষ ৬টি দল জায়গা পাবে চূড়ান্ত পর্বে। সে হিসেবে পঞ্চম বা ষষ্ঠ স্থানেও শেষ করতে পারলে এখনও সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। ‘বি’ গ্রুপে তিন ম্যাচ শেষে উজবেকিস্তান ও বাংলাদেশের পয়েন্ট সমান—চার। উভয় দলই একটি করে জয়, হার ও ড্র করেছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে উজবেকিস্তান।

২৫ জুলাই, ২০২৬
আপাতত ক্রিকেটেই মনোযোগ: সুযোগ পেলে আবার রাজনীতিতে সক্রিয় হবেন সাকিব

আপাতত ক্রিকেটেই মনোযোগ: সুযোগ পেলে আবার রাজনীতিতে সক্রিয় হবেন সাকিব

ম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানান, তার দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষ্ক্রিয় থাকায় তিনি ক্রিকেট খেলে যাওয়ার দিকেই মনোযোগ দিচ্ছেন। তবে দলীয় কার্যক্রম পুনরায় শুরু হলে রাজনীতিতে ফেরার চেষ্টা করবেন বলেও জানান এই বিশ্বসেরা অলরাউন্ডার। রাজনীতি ও ক্রিকেট—দুই ক্ষেত্র নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে সাকিব বলেন, 'রাজনীতি এমন একটি ক্ষেত্র যেখানে দীর্ঘ সময় ধরে কাজ করা যায়। কিন্তু একজন ক্রীড়াবিদের ক্যারিয়ার তুলনামূলকভাবে স্বল্পমেয়াদি। তাই আপাতত ক্রিকেট ক্যারিয়ারকে গুরুত্ব দিচ্ছি।'

২৫ জুলাই, ২০২৬
আমেরিকাকে বয়কট, বিশ্বকাপ নয়: ইরান ফুটবলপ্রধান

আমেরিকাকে বয়কট, বিশ্বকাপ নয়: ইরান ফুটবলপ্রধান

আসন্ন ফুটবল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই ইরান জাতীয় ফুটবল দলের। তবে যুক্তরাষ্ট্রে গিয়ে ম্যাচ খেলতে তারা অনাগ্রহী, এ অবস্থানেই অনড় রয়েছে দেশটি। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ সাফ স্পষ্ট করে জানিয়েছেন, 'আমরা আমেরিকাকে বয়কট করবো, কিন্তু বিশ্বকাপকে নয়।' আগামী ১১ জুন শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ, যা যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনের ঘোষণা দিলেন তামিম

নির্বাচনের ঘোষণা দিলেন তামিম

বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভেঙে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব এখন তামিম ইকবালের হাতে চলে এসেছে, পূর্বে এটি আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্ব ছিল। নতুন কমিটি গঠনের সঙ্গে সঙ্গে তামিম নির্বাচনের আয়োজন করার কথাও ঘোষণা করেছেন।

২৫ জুলাই, ২০২৬
টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির

ফুটবল বিশ্বে এক বড় ধাক্কা খেল চারবারের চ্যাম্পিয়ন ইতালি। ১২ বছরের দীর্ঘ অপেক্ষার পর ফের বিশ্বকাপের মূল আসরে খেলার স্বপ্ন দেখেছিল দলটি, তবে তা শেষ পর্যন্ত পূরণ হল না। বুধবার (১ এপ্রিল) জেনিৎসার বিলিনো পোলি স্টেডিয়ামে প্লে-অফের ভাগ্যনির্ধারণী ম্যাচে ইতালি ও বসনিয়া ও হার্জেগোভিনা মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচটি অতিরিক্ত সময়ে গোলশূন্য থাকার পর পেনাল্টি শ্যুটআউটে গড়ায়। সেখানে বসনিয়া ৪-১ ব্যবধানে জয়ী হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।

২৫ জুলাই, ২০২৬
ব্যাডমিন্টন এশিয়া দক্ষিণ এশীয় চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয়ে প্রতিমন্ত্রীর অভিনন্দন

ব্যাডমিন্টন এশিয়া দক্ষিণ এশীয় চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয়ে প্রতিমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এশিয়া দক্ষিণ এশীয় আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে পুরুষ ডাবলসে স্বর্ণপদক জয়ের কৃতিত্ব অর্জন করায় সিফাত উল্লাহ গালিব ও নাজমুল ইসলাম জয়কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। বুধবার (০৮ এপ্রিল) এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, 'আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণ শাটলারদের এ অর্জন জাতির জন্য গর্বের।'

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার