বার্সেলোনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
চরম নাটকীয়তা ও উত্তেজনায় ভরা এক লড়াইয়ে এফসি বার্সেলোনাকে বিদায় করে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয় পেয়ে শেষ হাসি হাসে দিয়েগো সিমিওনের দল।

মেত্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় লেগে বার্সা ২-১ ব্যবধানে জিতলেও এগ্রিগেট ব্যবধানে পিছিয়ে থাকায় বিদায় নিতে হয় কাতালানদের। এতে ২০১৭ সালের পর এই প্রথম ইউরোপ সেরার প্রতিযোগিতার শেষ চারে ফিরল মাদ্রিদের ক্লাব আতলেতিকো।

প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকা বার্সা ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ম্যাচের মাত্র ৪ মিনিটে তরুণ তারকা লামিন ইয়ামাল গোল করে দলকে এগিয়ে নেন। ২৪ মিনিটে ফেরান তোরেস ব্যবধান দ্বিগুণ করলে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে বার্সেলোনা।

তবে ৩১ মিনিটে রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করেন আদেমোলা লুকম্যান। তার এই গোলেই আবার এগ্রিগেটে এগিয়ে যায় আতলেতিকো মাদ্রিদ।

ম্যাচের শেষ দিকে উত্তেজনা চরমে পৌঁছায়। আলেকজান্ডার সোরলোথকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সার এরিক গার্সিয়া। ১০ জনের দলে পরিণত হওয়ায় শেষ মুহূর্তে আর গোল শোধ করতে পারেনি বার্সেলোনা।

শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে দ্বিতীয় লেগ জিতলেও দুই লেগ মিলিয়ে ৩-২ এ এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে আতলেতিকো মাদ্রিদ। আর হতাশায় শেষ হয় হান্সি ফ্লিকের দলের ইউরোপ অভিযান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়