খেলাধুলা

আসিফ নজরুলকে এবার ‘মিথ্যুক’ বললেন কোচ সালাউদ্দিন

আসিফ নজরুলকে এবার ‘মিথ্যুক’ বললেন কোচ সালাউদ্দিন

নিরাপত্তা শঙ্কার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ দল। ফলে লাল-সবুজের প্রতিনিধিদের বাদ দিয়েই টুর্নামেন্ট আয়োজন করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এ সিদ্ধান্তকে ঘিরে সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এবার এ ইস্যুতে সরব হলেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
সাকিব-মাশরাফির বিরুদ্ধে হত্যা মামলা বিশ্বাসযোগ্য নয়: ইশরাক

সাকিব-মাশরাফির বিরুদ্ধে হত্যা মামলা বিশ্বাসযোগ্য নয়: ইশরাক

জাতীয় দলের সাবেক দুই ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তাজার বিরুদ্ধে দায়ের হওয়া গণহত্যার মামলা তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়ক ইশরাক হোসেন। এই দুই ক্রিকেটারকে রাজনীতিক হিসেবে নয়, দেশের ‘অ্যাসেট’ হিসেবে দেখা উচিত বলে মত দিয়েছেন তিনি। একটি টেলিভিশন সাক্ষাৎকারে ইশরাক বলেন, 'তারা ক্রিকেটার এবং শুধুমাত্র ক্রিকেটার হিসেবেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জনগণ ইতোমধ্যেই তাদের বিষয়ে নিজের মতামত দিয়েছে। তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেটি আমার কাছে বিশ্বাসযোগ্য নয়।

২৫ জুলাই, ২০২৬
নিউজিল্যান্ডকে উড়িয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত

ফাইনালে নিউজিল্যান্ডকে ব্যাট করতে নামিয়ে শুরুতেই চাপ সৃষ্টি করে ভারত। পাওয়ার প্লের ৬ ওভারে চার ব্যাটার সাজঘরে ফিরলেও ওপেনার টিম সেইফার্ট মাত্র ২৬ বলেই ৫২ রান করেন। এছাড়া মিচেল স্যান্টনার ৩৫ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। নিউজিল্যান্ডের বাকি ব্যাটারদের পারফরম্যান্স তেমন উল্লেখযোগ্য হয়নি।

২৫ জুলাই, ২০২৬
ক্রীড়াঙ্গণের উন্নয়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

ক্রীড়াঙ্গণের উন্নয়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তের গুলিতে যুবদল–এর এক কর্মী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার অলিমিয়াহাট বাজারে একটি ফলের দোকানের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মুজিবুর রহমান (৫০)। তিনি পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনজু পিতার বাড়ির প্রয়াত আব্দুল মোনাফের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের কর্মী এবং রাউজানের নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী–এর অনুসারী হিসেবে পরিচিত।

২৫ জুলাই, ২০২৬
অবসরের ইঙ্গিত নেইমারের

অবসরের ইঙ্গিত নেইমারের

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার চলতি বছরের শেষেই ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি ব্রাজিলের এক অনলাইন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, ডিসেম্বর নাগাদ অবসরের সিদ্ধান্ত নিতে পারেন তিনি। ২০০৯ সালে মাত্র ১৭ বছর বয়সে 'সান্তোস এফসি' এর জার্সিতে পেশাদার ক্যারিয়ার শুরু করা নেইমারের ফুটবলযাত্রা যেন আবারও সেই শৈশবের ঠিকানায় এসে দাঁড়িয়েছে। সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে গত বছরের জানুয়ারিতে তিনি ফেরেন সান্তোসে। ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত।

২৫ জুলাই, ২০২৬
ভিনির শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে রিয়াল

ভিনির শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে রিয়াল

ভিনিসিয়ুসের অসাধারণ গোলে দুই লেগ মিলিয়ে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। গত ৮ দিন আগে বেনফিকার মাঠে বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়ুস জুনিয়র আজ নিজেকে চিনিয়েছেন রিয়ালের চিরাচরিত সাদা জার্সিতে। কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই মাঠে নামা রিয়াল ম্যাচের ১৪ মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়েছিল। তবে ২ মিনিটের মধ্যেই সমতা ফেরান চুয়ামেনি।

২৫ জুলাই, ২০২৬
সামিত সোমের ছবি দিয়ে মাতৃভাষা দিবসে ফিফার বার্তা

সামিত সোমের ছবি দিয়ে মাতৃভাষা দিবসে ফিফার বার্তা

আজ ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সালাম, বরকত, রফিক, শফিউর ও জব্বারসহ নাম না জানা অনেকেই জীবন উৎসর্গ করেন। ভাষা শহীদদের স্মরণে সারা দেশে শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হচ্ছে দিনটি। ক্রীড়াঙ্গনও নানা আয়োজনে একুশের প্রতি সম্মান জানিয়েছে। মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাদের বিশ্বকাপের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে স্থান পেয়েছে কানাডাপ্রবাসী বাংলাদেশের ফুটবলার সামিত সোমের ছবি।

২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ রদ্রিগোর

বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ রদ্রিগোর

গত দুই মৌসুম ধরে বাজে সময় পার করা রিয়াল মাদ্রিদের জন্য এবার সামনে এলো আরেকটি দুঃসংবাদ। ব্রাজিল জাতীয় দলও খেলো বিশাল ধাক্কা। জানা গেছে, ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে রদ্রিগোর। এই চোট পুরোপুরি সেরে উঠতে ৬ থেকে ৭ মাস সময় লাগবে ২৫ বছর বয়সী এই উইঙ্গারের। ফলে এই মৌসুমে রিয়াল মাদ্রিদ রদ্রিগোকে আর পাবে না। এমনকি আগামী জুন-জুলাইয়ে ব্রাজিলের হয়ে বিশ্বকাপেও খেলতে পারবেন না।

২৫ জুলাই, ২০২৬
সৌদি লিগে যোগ দিলেন মেসি

সৌদি লিগে যোগ দিলেন মেসি

সৌদি প্রো লিগে তারকাবহুল দলে নাম লেখানোর ধারা অব্যাহত রেখেছে ক্লাবগুলো। এবার সেই তালিকায় যুক্ত হলেন ফরাসি তরুণ ফুটবলার রায়ানে মেসি। আরবের ক্লাব এসসি নিওমে আনুষ্ঠানিকভাবে তাকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে। ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার ফ্রান্সের ক্লাব আরসি স্ট্রাসবুর্গ থেকে ধারে সৌদিতে যোগ দিয়েছেন। চলতি মৌসুমের শেষ পর্যন্ত তার চুক্তির মেয়াদ। তবে চুক্তিতে স্থায়ীভাবে তাকে দলে নেওয়ার কোনো সুযোগ রাখা হয়েছে কি না, সে বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ কিছু জানায়নি।

২৫ জুলাই, ২০২৬
যুদ্ধের মধ্যেই জেদ্দায় আটকা মুশফিকুর রহিম, ঢাকায় ফেরার আকুতি

যুদ্ধের মধ্যেই জেদ্দায় আটকা মুশফিকুর রহিম, ঢাকায় ফেরার আকুতি

মুশফিক জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছেন। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তিনি কয়েকদিন আগে উমরাহ হজের জন্য মক্কায় গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ্, উমরাহ সম্পন্ন করেছেন এবং বাংলাদেশে ফেরার জন্য আজ দুবাই হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের কারণে সমস্ত ফ্লাইট জেদ্দায় ফিরে এসেছে। তিনি আরও উল্লেখ করেছেন, “আমি আরও হাজার হাজার যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছি। একমাত্র মহান আল্লাহই জানেন আমরা কখন এবং কীভাবে ঢাকা পৌঁছাতে পারব।”

২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপে টানা তিন ডাকে লজ্জাজনক রেকর্ড ভারতের অভিষেক শর্মার

বিশ্বকাপে টানা তিন ডাকে লজ্জাজনক রেকর্ড ভারতের অভিষেক শর্মার

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ ভারতের ওপেনার অভিষেক শর্মার দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ ‘এ’–তে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচেও শূন্য রানে সাজঘরে ফিরেছেন তিনি। ফলে টুর্নামেন্টে টানা তৃতীয় ডাকের বিব্রতকর রেকর্ড গড়লেন এই বাঁহাতি ব্যাটার। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচের প্রথম ওভারেই ডাচ স্পিনার আরিয়ান দত্তের বলে স্টাম্প ভেঙে সাজঘরে ফেরেন অভিষেক। তিন বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের বিপক্ষেও শূন্য করেছিলেন ভারতীয় এই ওপেনার।

২৫ জুলাই, ২০২৬
ধারণার চেয়েও গুরুতর রোনালদোর ইনজুরি

ধারণার চেয়েও গুরুতর রোনালদোর ইনজুরি

প্রথমে যতটা ধারণা করা হয়েছিল, বাস্তবে তার চেয়েও বেশি গুরুতর হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যামস্ট্রিং ইনজুরি। বিষয়টি নিশ্চিত করেছেন আল নাসরের কোচ জর্জ জেসুস। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য ইতোমধ্যেই স্পেনের মাদ্রিদে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন পর্তুগিজ এই তারকা। গত সপ্তাহান্তে আল ফাইহার বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচে খেলতে গিয়ে চোট পান ৪১ বছর বয়সী রোনালদো। ম্যাচটিতে ৩-১ গোলের জয় পেলেও ইনজুরির কারণে মাঠ ছেড়ে যেতে হয় তাকে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে