খেলাধুলা

পঁচিশ বছর পর মুখোমুখি বাংলাদেশ–ভিয়েতনাম

পঁচিশ বছর পর মুখোমুখি বাংলাদেশ–ভিয়েতনাম

দীর্ঘ পঁচিশ বছর পর আবারও ফুটবল মাঠে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভিয়েতনাম। এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্ব থেকে ছিটকে পড়া দুই দলই এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে আজ খেলবে একটি ফিফা স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। ভিয়েতনামের হ্যানয়ের হাং জু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। বাছাইপর্বের শেষ ম্যাচে আগামী ৩১ মার্চ বাংলাদেশ মুখোমুখি হবে সিঙ্গাপুরের, আর ভিয়েতনামের প্রতিপক্ষ মালয়েশিয়া।

২৫ জুলাই, ২০২৬
এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি'- মিরাজের রান আউট বিতর্কে লিটন

এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি'- মিরাজের রান আউট বিতর্কে লিটন

মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ১২৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের করা একটি বিতর্কিত রান আউটকে ঘিরে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ ক্রিকেট অঙ্গনে চলছে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা। পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে বল করতে আসেন মিরাজ। ওভারের চতুর্থ বলে মোহাম্মদ রিজওয়ানের শট সোজা ফিরে আসে বোলারের দিকে। মিরাজ পা দিয়ে বলটি থামিয়ে দেন।

২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে থাকছেন না রোনাল্ডো

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে থাকছেন না রোনাল্ডো

হ্যামস্ট্রিং ইনজুরির কারনে মাসের শেষে বিশ্বকাপের যৌথ আয়োজক মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে পর্তুগাল দলে থাকছেন না ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ৪১ বছর বয়সী রোনাল্ডো ফেব্রুয়ারির শেষ থেকে সৌদি ক্লাব আল নাসরর হয়ে মাঠে নামতে পারেননি। কিন্তু পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন রেকর্ড ষষ্ঠবারের মত বিশ্বকাপে অংশ নেবার নিতে রোনাল্ডোকে নিয়ে কোন ঝুঁকি নেই।

২৫ জুলাই, ২০২৬
বার্সাকে কাঁদিয়ে সেমির পথে অ্যাতলেতিকো

বার্সাকে কাঁদিয়ে সেমির পথে অ্যাতলেতিকো

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বড় ধাক্কা খেল বার্সেলোনা। নিজেদের মাঠে ১০ জনের দলে পরিণত হওয়ার পর অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ ব্যবধানে হেরে সেমিফাইনালের পথ কঠিন করে ফেলেছে কাতালানরা। ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় বার্সেলোনা। একাধিক আক্রমণ তৈরি করলেও গোলরক্ষক হুয়ান মুসোর দৃঢ়তায় এগোতে পারেনি তারা। মার্কাস রাশফোর্ডের একটি জোরালো শটও দারুণভাবে ঠেকিয়ে দেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
দাপুটে জয়ে সেমির পথে পিএসজি, চাপে লিভারপুল

দাপুটে জয়ে সেমির পথে পিএসজি, চাপে লিভারপুল

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে স্বাগতিক পিএসজি। ১১ মিনিটেই এগিয়ে যায় তারা। বক্সের বাইরে থেকে নেওয়া শটে ডিফ্লেকশন পেয়ে গোল করেন তরুণ মিডফিল্ডার দেজিরে দুয়ে। গোল হজমের পর চাপে পড়ে যায় লিভারপুল। একের পর এক আক্রমণে তাদের রক্ষণভাগ ব্যতিব্যস্ত করে তোলে পিএসজি। তবে গোলরক্ষক জর্জি মামারদাশভিলি কয়েকটি দারুণ সেভ করে ব্যবধান বাড়তে দেননি।

২৫ জুলাই, ২০২৬
অবশেষে মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান

অবশেষে মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান

মোস্তাফিজুর রহমানকে আইপিএলের ১৯তম আসর থেকে বাদ দেওয়া হয় জানুয়ারির প্রথম সপ্তাহে। তিন মাস পর এ বিষয়ে মুখ খুলেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মোস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়াকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন।

২৫ জুলাই, ২০২৬
আর্থিক সংকটে স্থগিত বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

আর্থিক সংকটে স্থগিত বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

চলতি বছরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। সদ্য প্রকাশিত তাদের বার্ষিক সূচিতে বাংলাদেশের বিপক্ষে কোনো সিরিজ রাখা হয়নি, যা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্রিকেট আয়ারল্যান্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, আর্থিক সংকট ও লজিস্টিক জটিলতার কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা। তবে সিরিজটি ভবিষ্যতে আয়োজন করা হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি বোর্ড।

২৫ জুলাই, ২০২৬
অঘোষিত ‘ফাইনালে’ টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

অঘোষিত ‘ফাইনালে’ টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোনোর পাশাপাশি সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে টস জিতে পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বাংলাদেশের ব্যাটিং শুরু করার সিদ্ধান্ত নেন। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে সমতা ১-১। তাই আজকের ম্যাচকে বলা যেতে পারে অঘোষিত ফাইনাল। বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন হয়নি। তানভির ইসলাম, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কন আজও বাইরে থাকলেও, টানা দুই ম্যাচ ব্যর্থ হওয়ার পরও দলে রয়েছেন সাইফ হাসান।

২৫ জুলাই, ২০২৬
আনচেলত্তিকে নিয়ে দীর্ঘ পরিকল্পনায় ব্রাজিল

আনচেলত্তিকে নিয়ে দীর্ঘ পরিকল্পনায় ব্রাজিল

২০২৬ বিশ্বকাপের আগেই ভবিষ্যৎ পরিকল্পনায় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বর্তমান ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখতে চায় দেশটির ফুটবল সংস্থা- সিবিএফ। দক্ষিণ আমেরিকার বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, ৬৬ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ প্রস্তাবে মৌখিক সম্মতি দিয়েছেন। খুব শিগগিরই চুক্তিটি আনুষ্ঠানিক রূপ পেতে পারে। এর ফলে ২০২৬ বিশ্বকাপের ফল যাই হোক না কেন, শতবর্ষী ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত সেলেসাওদের ডাগআউটে ‘কারলেত্তো’র থাকা প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
প্রবাসী শক্তিতে ভরসা বাফুফের: আরও এক ইংল্যান্ড প্রবাসী ফুটবলার আসছেন বাংলাদেশে

প্রবাসী শক্তিতে ভরসা বাফুফের: আরও এক ইংল্যান্ড প্রবাসী ফুটবলার আসছেন বাংলাদেশে

নারী ফুটবলে প্রবাসী প্রতিভা খুঁজে দলে অন্তর্ভুক্ত করার ধারাবাহিকতায় নতুন আরেকটি নাম যোগ হতে যাচ্ছে। সুইডেনপ্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীর পর এবার ইংল্যান্ডে বেড়ে ওঠা তরুণ ফুটবলার শায়লা মদিনা আহমেদকে বিবেচনায় নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বয়সভিত্তিক দলের জন্য তাকে দলে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ফেডারেশন। ২০০৯ সালে জন্ম নেওয়া ১৬ বছর বয়সী শায়লা বর্তমানে ইংল্যান্ডে নিয়মিত ফুটবল খেলছেন। অল্প বয়সেই প্রতিভার স্বাক্ষর রেখে তিনি পূর্ণ স্কলারশিপ নিয়ে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার মর্যাদাপূর্ণ ‘ফাউন্ডেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামে’।

২৫ জুলাই, ২০২৬
আসিফ মাহমুদের সময়ে একাধিক ফেডারেশনে অনিয়ম, বেড়েছিল অযোগ্য ব্যক্তিদের উপস্থিতি'

আসিফ মাহমুদের সময়ে একাধিক ফেডারেশনে অনিয়ম, বেড়েছিল অযোগ্য ব্যক্তিদের উপস্থিতি'

বাংলাদেশের ক্রীড়াঙ্গন মানেই উচ্ছ্বাস, বিজয় আর আন্তর্জাতিক সাফল্যের গর্বগাঁথা। মাঠে গোলের আনন্দ কিংবা রেকর্ড ভাঙার মুহূর্ত যেমন আলোচনায় থাকে, তেমনি কখনো কখনো মাঠের বাইরের প্রশাসনিক অন্দরমহলও হয়ে ওঠে তুমুল বিতর্কের কেন্দ্রবিন্দু। জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনকে ঘিরে যে আলোচনা ও অভিযোগ সামনে এসেছে, তা ক্রীড়া প্রশাসনের কাঠামোগত বাস্তবতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। এই আলোচনায় উঠে এসেছে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম।

২৫ জুলাই, ২০২৬
আসিফ নজরুলকে এবার ‘মিথ্যুক’ বললেন কোচ সালাউদ্দিন

আসিফ নজরুলকে এবার ‘মিথ্যুক’ বললেন কোচ সালাউদ্দিন

নিরাপত্তা শঙ্কার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ দল। ফলে লাল-সবুজের প্রতিনিধিদের বাদ দিয়েই টুর্নামেন্ট আয়োজন করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এ সিদ্ধান্তকে ঘিরে সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এবার এ ইস্যুতে সরব হলেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল