শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে সরে যেতে সরকারের নির্দেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে অভিযুক্ত শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি) এর বর্তমান কমিটিকে চলতি সপ্তাহের মধ্যেই দায়িত্ব ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

বুধবার (২২ এপ্রিল) বার্তা সংস্থা এএফপিকে বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানান। তিনি বলেন, বোর্ড পুনর্গঠনের মাধ্যমে নতুন প্রশাসনের পথ সুগম করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরেই দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে সমালোচিত এসএলসি, যা শ্রীলঙ্কার সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা হিসেবে পরিচিত। বর্তমানে বোর্ডটির নেতৃত্বে রয়েছেন শাম্মি সিলভা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও জানান, একজন সাবেক ইনভেস্টমেন্ট ব্যাংকারের নেতৃত্বে শিগগিরই একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন দায়িত্ব নিতে যাচ্ছে। জনসাধারণের তীব্র অসন্তোষের প্রেক্ষাপটে সরকার এ পদক্ষেপ নিয়েছে।

শ্রীলঙ্কান ক্রিকেটে সরকারি হস্তক্ষেপের ঘটনা নতুন নয়। বোর্ডে রাজনৈতিক প্রভাবের অভিযোগে ২০২৩ সালের নভেম্বরে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল আইসিসি। পরে দীর্ঘ আলোচনার পর ২০২৪ সালের জানুয়ারিতে সেই স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।

এদিকে, চলতি বছর ফেব্রুয়ারি-মার্চে ভারতের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার পারফরম্যান্সও ছিল হতাশাজনক। ঘরের মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে সুপার এইট পর্ব থেকেই বিদায় নেওয়ার পর বোর্ডে আমূল পরিবর্তনের দাবি জোরালো হয়ে ওঠে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়