খেলাধুলা

বিশ্বকাপ বর্জনের জল্পনার মাঝেই পাকিস্তানের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

বিশ্বকাপ বর্জনের জল্পনার মাঝেই পাকিস্তানের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ বর্জনের জল্পনার মাঝেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার (২৫ জানুয়ারি) লাহোরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নির্বাচক আকিব জাভেদ দলের নাম ঘোষণা করেন। প্রধান কোচ মাইক হেসনও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এবার পাকিস্তান দলে বড় চমক নতুন অধিনায়ক সালমান আগা। সাবেক অধিনায়ক বাবর আজম দলে থাকলেও অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান স্কোয়াডে জায়গা পাননি।

২৫ জুলাই, ২০২৬
পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে ১ লাখ দর্শকের মাঠে উগান্ডার বিপক্ষে খেলবে ভারত'

পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে ১ লাখ দর্শকের মাঠে উগান্ডার বিপক্ষে খেলবে ভারত'

পাকিস্তান যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে, তাহলে টুর্নামেন্টের মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তাঁর দাবি, পাকিস্তানের জায়গায় বিশ্বকাপে সুযোগ পাবে উগান্ডা, আর সে ক্ষেত্রে আহমেদাবাদের এক লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে ভারত-উগান্ডা ম্যাচ আয়োজন করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ নিরাপত্তাশঙ্কার কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানালে আইসিসি তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে।

২৫ জুলাই, ২০২৬
না খেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ

না খেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ এ অংশ না নিলেও আইসিসির আয়োজিত আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকছে আম্পায়ারিং প্যানেলে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষিত ম্যাচ অফিসিয়ালদের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই আম্পায়ার গাজী সোহেল ও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এর আগে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ৪ জানুয়ারি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশের পাশে পাকিস্তান, আইসিসিকে চিঠি পিসিবির

বাংলাদেশের পাশে পাকিস্তান, আইসিসিকে চিঠি পিসিবির

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ঠিক আগের দিন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চিঠিতে আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে সমর্থনের কথা জানিয়েছে পিসিবি। ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবির ওই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠানো হয়েছে। এতে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপে খেলার আকাঙ্ক্ষা সব ক্রিকেটারের, দ্রুত সমাধান চাইলেন শান্ত

বিশ্বকাপে খেলার আকাঙ্ক্ষা সব ক্রিকেটারের, দ্রুত সমাধান চাইলেন শান্ত

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তর। এ নিয়ে বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে চাওয়া প্রতিটি ক্রিকেটারের স্বাভাবিক ইচ্ছা। তিনি বলেন, 'ক্রিকেটার হিসেবে আমরা সবসময় খেলতে চাই। আর বিশ্বকাপের মতো বড় ইভেন্ট আসে খুব কম। এটি আমাদের জন্য সুযোগ, ভালো ক্রিকেট প্রদর্শনের জন্য।' তবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ দলের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
‘কোথাও যাচ্ছি না’ বলে মধ্যরাতে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল

‘কোথাও যাচ্ছি না’ বলে মধ্যরাতে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল

রিটার্ন টিকিট না কেটেই বাংলাদেশ ছাড়ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর শুরুতে তা অস্বীকার করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ঢাকা ছেড়েছেন তিনি। রোববার (২৫ জানুয়ারি) বিমানবন্দর সূত্রের বরাতে জানা যায়, গভীর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বিসিবি সভাপতি। একটি সূত্রটি জানিয়েছে, বুলবুল সাধারণত দুই সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া যান। এবারও সফরের মেয়াদ একই হতে পারে। এর আগে, রোববার বিকেল থেকেই বুলবুলের দেশ ছাড়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়।

২৫ জুলাই, ২০২৬
ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা জানাল বিসিসিআই

ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা জানাল বিসিসিআই

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এই বৈশ্বিক টুর্নামেন্টকে সামনে রেখে ভারতে আয়োজন নিয়ে তৈরি হয়েছে সাময়িক অনিশ্চয়তা। বিশেষ করে পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের সংক্রমণের খবর ছড়িয়ে পড়ায় কলকাতায় বিশ্বকাপ ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা-উদ্বেগ তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, নিপাহ পরিস্থিতির কারণে কলকাতায় ম্যাচ খেলা নিয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আপত্তির কথা উঠেছে।

২৫ জুলাই, ২০২৬
ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা টানা ১৮ দিন ধরে চলার পর আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। আইসিসি জানিয়েছে, বাংলাদেশ দল ভারতে খেলতে না গেলে বিকল্প দল নেওয়া হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এক দিন সময় দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপ না খেলায় শাস্তি নয়, বরং পুরস্কার পাচ্ছে বাংলাদেশ

বিশ্বকাপ না খেলায় শাস্তি নয়, বরং পুরস্কার পাচ্ছে বাংলাদেশ

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় থাকলেও কোনো ধরনের শাস্তি বা জরিমানার মুখে পড়ছে না বাংলাদেশ। বরং উল্টো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে পুরস্কার হিসেবে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই আরও একটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ না খেলার সিদ্ধান্ত ঘোষণার পর সোমবার আইসিসির সঙ্গে বৈঠকে বসে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২৫ জুলাই, ২০২৬
বিশাল ধস নেমেছে ভারতের সবচেয়ে বড় লিগে, আয় কমছে ৯৭ শতাংশ

বিশাল ধস নেমেছে ভারতের সবচেয়ে বড় লিগে, আয় কমছে ৯৭ শতাংশ

দীর্ঘ অনিশ্চয়তা ও নাটকীয়তার পর অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে ভারতের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। নতুন মৌসুমের জন্য সম্প্রচার স্বত্ব বিক্রিও সম্পন্ন হয়েছে। তবে এবার লিগ থেকে আয় কমেছে আগের তুলনায় প্রায় ৯৭ শতাংশ। আগামী মৌসুমে আইএসএলের ম্যাচ সম্প্রচারের স্বত্ব পেয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম ফ্যানকোড। এর জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) পাবে মাত্র ৮ কোটি ৬২ লাখ রুপি, যেখানে ম্যাচপ্রতি ফেডারেশনের আয় দাঁড়াচ্ছে মাত্র ৯.৫ লাখ রুপি।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি

বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি

ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। এর ধারাবাহিকতায় এবার নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির আরেকটি সিদ্ধান্ত।

২৫ জুলাই, ২০২৬
বার্সেলোনার সভাপতি নির্বাচনে ভোট দিচ্ছেন না মেসি

বার্সেলোনার সভাপতি নির্বাচনে ভোট দিচ্ছেন না মেসি

বার্সেলোনার আসন্ন সভাপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। জানা গেছে, ক্লাবের অভ্যন্তরীণ রাজনীতির বাইরে থাকার লক্ষ্যেই এবারের নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষেই অবস্থান নেবেন না আর্জেন্টাইন সুপারস্টার। স্প্যানিশ সংবাদমাধ্যম 'ডিয়ারিও স্পোর্টস' এর প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন নিয়ে নিজের অবস্থান ইতোমধ্যেই স্পষ্ট করেছেন মেসি। তিনি কোনো প্রার্থীর সঙ্গেই সাক্ষাৎ করবেন না এবং কোনোভাবেই নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলতে চান না।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার