খেলাধুলা

৪০ পেরিয়েও থামছেন না রোনালদো

৪০ পেরিয়েও থামছেন না রোনালদো

বয়সের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪০ পেরোনো পর্তুগিজ তারকা একের পর এক রেকর্ড গড়ে চলেছেন, আর পুরস্কারে ভরছে তাঁর ট্রফি ক্যাবিনেট। তবে তাঁর সামনে সবচেয়ে বড় লক্ষ্য এখনো অপূর্ণ—প্রতিযোগিতামূলক ফুটবলে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করা। এই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ফুটবল ছাড়ছেন না বলেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন রোনালদো।

২৫ জুলাই, ২০২৬
মাগুরা থেকে আবারও নির্বাচন করতে চান সাকিব আল হাসান

মাগুরা থেকে আবারও নির্বাচন করতে চান সাকিব আল হাসান

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে জাতীয় দলের বাইরে দীর্ঘ সময় কাটালেও রাজনীতি নিয়ে নিজের অবস্থানে অনড় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি, এক সাক্ষাৎকারে ভবিষ্যতে আবারও সক্রিয় রাজনীতিতে ফেরার এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথা স্পষ্টভাবে জানিয়েছেন তিনি। সাকিবের এই বক্তব্য ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। তিনি জানিয়েছেন, সুযোগ এলে আগামী দিনে নিজের জন্মস্থান মাগুরা থেকেই তিনি আবার নির্বাচনে অংশ নিতে চান। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে ক্রিকেটীয় ও ব্যক্তিগত জীবনে নানা সংকট এলেও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি যে আত্মবিশ্বাসী, তারই প্রতিফলন এই মন্তব্য।

২৫ জুলাই, ২০২৬
নাজমুলের বিরুদ্ধে বিসিবির শাস্তিমূলক ব্যবস্থা, পদত্যাগ দাবিতে অনড় ক্রিকেটাররা

নাজমুলের বিরুদ্ধে বিসিবির শাস্তিমূলক ব্যবস্থা, পদত্যাগ দাবিতে অনড় ক্রিকেটাররা

বাংলাদেশের ক্রিকেটারদের বেতন-ভাতা ও ক্ষতিপূরণ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তবে বিসিবির এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন ক্রিকেটাররা। নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে আছেন তারা।

২৫ জুলাই, ২০২৬
মোস্তাফিজ ইস্যুতে আইপিএলের সব ম্যাচ সম্প্রচার বন্ধের নির্দেশ

মোস্তাফিজ ইস্যুতে আইপিএলের সব ম্যাচ সম্প্রচার বন্ধের নির্দেশ

বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা ও অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএল ক্রিকেটে বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে।

২৫ জুলাই, ২০২৬
সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ক্রিকেটারদের

সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ক্রিকেটারদের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সব ধরনের ক্রিকেট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন দেশের ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জানিয়েছে, নাজমুল ইসলামের পদত্যাগ না হওয়া পর্যন্ত মাঠে নামবেন না তারা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ক্রিকেটারদের এই অবস্থানের কথা জানান। তিনি বলেন, 'বিসিবি যদি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় এবং ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল ইসলামকে পদ থেকে সরানো হয়, তাহলেই কেবল ক্রিকেটাররা মাঠে ফিরবেন। অন্যথায় খেলা বন্ধ থাকলে তার দায় ক্রিকেটাররা নেবেন না।'

২৫ জুলাই, ২০২৬
এই বিব্রতকর পরিস্থিতি আমরা নিজেরাই ডেকে এনেছি: মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

এই বিব্রতকর পরিস্থিতি আমরা নিজেরাই ডেকে এনেছি: মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে ‘অপ্রয়োজনীয় ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর। এই সিদ্ধান্তের জন্য ভারতীয় কর্তৃপক্ষকেই দায়ী করেছেন তিনি। রোববার (৪ জানুয়ারি) এক্সে দেওয়া এক পোস্টে শশী থারুর লেখেন, ‘এতে অবাক হওয়ার কিছু নেই। এই বিব্রতকর পরিস্থিতি আমরা নিজেরাই ডেকে এনেছি।’ সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, 'বাংলাদেশ পাকিস্তান নয় এবং দুই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক এক নয়। তাই বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে তুলনা করা ঠিক নয়।'

২৫ জুলাই, ২০২৬
সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো  বিসিবি পরিচালক নাজমুলকে

সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো বিসিবি পরিচালক নাজমুলকে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির প্রধানের পদসহ সব দায়িত্ব থেকে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হচ্ছে। ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনলাইনে অনুষ্ঠিত জরুরি এক সভায় বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।

২৫ জুলাই, ২০২৬
বিপিএলের দ্বিতীয় ম্যাচও পরিত্যক্ত, কোয়াবের সঙ্গে জরুরি বৈঠকে বিসিবি

বিপিএলের দ্বিতীয় ম্যাচও পরিত্যক্ত, কোয়াবের সঙ্গে জরুরি বৈঠকে বিসিবি

বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেটারদের বয়কট অব্যাহত থাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের দ্বিতীয় ম্যাচটিও মাঠে গড়ায়নি। পরিস্থিতি সামাল দিতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হওয়ার কথা থাকলেও ক্রিকেটারদের বয়কটের কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। একইদিন দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়রসের লড়াইও অনুষ্ঠিত হয়নি।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ খেলতে না গেলে কোটি কোটি টাকার ক্ষতির আশঙ্কা ভারতের!

বাংলাদেশ খেলতে না গেলে কোটি কোটি টাকার ক্ষতির আশঙ্কা ভারতের!

আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল ভারতে খেলতে যাচ্ছে না। এমন পরিস্থিতিতে যদি এই ম্যাচগুলো ভারতে অনুষ্ঠিত না হয়, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির মুখে পড়বে। রোববার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি জানিয়েছে, বিসিবি আইসিসির কাছে বাংলাদেশের চারটি ম্যাচের ভেন্যু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আবেদন করেছে। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, বাংলাদেশের চারটি ম্যাচ কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা ছিল। ইডেন গার্ডেনে ৬৩ হাজার ও ওয়াংখেড় স্টেডিয়ামে ৩৩ হাজার দর্শক ধারণক্ষমতা রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

ক্রিকেটারদের দাবির মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্রিকেটারদের ম্যাচ বয়কট ও কোয়াবের অনড় অবস্থানের কারণে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিসিবি।

২৫ জুলাই, ২০২৬
বিসিসিআই কর্তাদের সঙ্গে বৈঠকে আইসিসি প্রধান

বিসিসিআই কর্তাদের সঙ্গে বৈঠকে আইসিসি প্রধান

বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ সংশ্লিষ্ট জটিলতা নিরসনে আগামীকাল ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। বর্তমান সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতের মাটিতে হওয়ার কথা। তবে নিরাপত্তা ইস্যুর কথা তুলে ধরে ভারতে দল পাঠাতে অপারগতা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচগুলো আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসির কাছে একাধিকবার চিঠি পাঠিয়েছে বিসিবি।

২৫ জুলাই, ২০২৬
স্থগিত বিপিএল ম্যাচের টিকিটের টাকা ফেরত দেবে বিসিবি

স্থগিত বিপিএল ম্যাচের টিকিটের টাকা ফেরত দেবে বিসিবি

বিপিএলের ঢাকা পর্বে নির্ধারিত ম্যাচ বাতিল হওয়ায় মাঠে এসে হতাশ হয়ে ফেরা দর্শকদের জন্য স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্ধারিত দুটি ম্যাচ অনুষ্ঠিত না হওয়ায় ওই দিনের টিকিট কাটা দর্শকদের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'ক্রিকেটারদের দেওয়া আলটিমেটামের প্রেক্ষাপটে বিপিএলের ঢাকা পর্বের খেলা শুরুর কথা থাকলেও অনিবার্য কারণে ১৫ জানুয়ারির দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। এতে আগে থেকেই টিকিট সংগ্রহ করে মাঠে আসা দর্শকদের খেলা না দেখেই ফিরে যেতে হয়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার