খেলাধুলা

হারানো মুকুট পুনরুদ্ধারের লক্ষ্যে সেমিতে ইমরানুর

হারানো মুকুট পুনরুদ্ধারের লক্ষ্যে সেমিতে ইমরানুর

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে আবারও নিজের দাপট দেখালেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। চীনের তিয়ানজিনে চলমান আসরে ৬০ মিটার স্প্রিন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছেন তিনি। আজ শুক্রবার প্রতিযোগিতার হিটে দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে পা রাখেন লাল-সবুজের এই অ্যাথলেট। হিটে ৬.৭৩ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন ইমরানুর। তার হিটে প্রথম হওয়া জাপানের অ্যাথলেট কিরিউ ইয়োশিহিদে সময় নিয়েছেন ৬.৬৭ সেকেন্ড।

২৫ জুলাই, ২০২৬
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত সরকারের

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত সরকারের

ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে গণমাধ্যমকে আসিফ নজরুল বলেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তটি সরকারের। সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বাস্তব ও গুরুতর শঙ্কা রয়েছে, যা ক্রিকেটারদের কাছেও অজানা নয়।

২৫ জুলাই, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়: সুযোগ পেতে পারে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়: সুযোগ পেতে পারে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে চলমান নাটকে যোগ হয়েছে নতুন অধ্যায়। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় গত শনিবার বাংলাদেশকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়। পরিবর্তে টুর্নামেন্টে জায়গা পায় স্কটল্যান্ড। তবে, সর্বশেষ পরিস্থিতিতে বাংলাদেশের জন্য আবারও ক্ষীণ আশার আলো দেখা দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের বিবেচনা করছে।

২৫ জুলাই, ২০২৬
‘বাংলাদেশে নির্বাচনের পরই বয়কটের সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান’

‘বাংলাদেশে নির্বাচনের পরই বয়কটের সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান’

আগামী ১২ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন শেষ হলেই টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে পাকিস্তান সরে আসতে পারে বলে দাবি করেছেন ভারতের সাবেক ক্রিকেটার চেতন শর্মা। তাঁর মতে, খুব দ্রুতই পাকিস্তান এই ইস্যুতে ‘ইউটার্ন’ নেবে।

২৫ জুলাই, ২০২৬
সরকারের যে মন্তব্যটির কারণে বাংলাদেশের  সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন দেয়নি আইসিসি

সরকারের যে মন্তব্যটির কারণে বাংলাদেশের সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন দেয়নি আইসিসি

বাংলাদেশ সরকারের একটি মন্তব্যের জেরে বাংলাদেশি সাংবাদিকদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অ্যাক্রেডিটেশন দেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। এদিকে বিশ্বকাপ কাভার করার জন্য বাংলাদেশ থেকে যে সব সাংবাদিক আইসিসিতে অ্যাক্রেডিটেশনের আবেদন করেছিলেন, তাদের সবার আবেদনই বাতিল করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারত ম্যাচ বয়কট

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারত ম্যাচ বয়কট

২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি তারা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। আজ পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে সরকারের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।

২৫ জুলাই, ২০২৬
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে বদল, রানার জায়গায় সিরাজ

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে বদল, রানার জায়গায় সিরাজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর ২৪ ঘণ্টাও বাকি নেই। এর ঠিক আগমুহূর্তে স্কোয়াডে পরিবর্তন আনল ভারত। চোটের কারণে ছিটকে যাওয়া তরুণ পেসার হারশিত রানার পরিবর্তে অভিজ্ঞ মোহাম্মদ সিরাজকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি (ইটিসি) এই পরিবর্তনের আনুষ্ঠানিক অনুমোদন দেয়। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানায়, গত ৪ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ডান হাঁটুতে গুরুতর চোট পান হারশিত রানা।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখে নীরব বিসিসিআই সভাপতি

বাংলাদেশ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখে নীরব বিসিসিআই সভাপতি

ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনও। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ইস্যুতে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের মুখে পড়লেও মুখ খুলতে রাজি হননি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি মিথুন মানহাস। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখতে রায়পুরে যান বিসিসিআই সভাপতি। এ সময় স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান।

২৫ জুলাই, ২০২৬
সবচেয়ে বাজে ক্রিকেট লিগ 'বিপিএল'

সবচেয়ে বাজে ক্রিকেট লিগ 'বিপিএল'

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছেই না। মাঠের ভেতর-বাইরের নানা অনিয়ম ও সমালোচনা এবার জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। ব্রিটিশ ক্রিকেটভিত্তিক ম্যাগাজিন দ্য ক্রিকেটার প্রকাশিত সাম্প্রতিক এক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে বাজে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের তকমা পেয়েছে বিপিএল। আইসিসি স্বীকৃত মোট ১০টি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগকে নিয়ে এই র‍্যাঙ্কিং করেছে দ্য ক্রিকেটার, যেখানে বিপিএলের অবস্থান একেবারে তলানিতে। এই র‍্যাঙ্কিং প্রকাশের পর বিপিএলের ব্যবস্থাপনা, পেশাদারিত্ব ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছেই।

২৫ জুলাই, ২০২৬
হেলিকপ্টারে করে মাঠে এলো বিপিএল ট্রফি

হেলিকপ্টারে করে মাঠে এলো বিপিএল ট্রফি

পর্দা নামতে যাচ্ছে বিপিএলের দ্বাদশ আসরের। শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচটির আগে দর্শকদের জন্য ছিল বাড়তি চমক। ফাইনালের প্রায় দেড় ঘণ্টা আগে হেলিকপ্টারে করে মাঠে আনা হয় বহুল আলোচিত বিপিএল ট্রফি। মাঠে ট্রফি পৌঁছানোর পর দুই দলের অধিনায়ক শেখ মেহেদী হাসান ও নাজমুল হোসেন শান্ত ট্রফির পাশে দাঁড়িয়ে ফটোসেশনে অংশ নেন।

২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপ বয়কটে বাংলাদেশের ক্ষতি ৩৩০ কোটি টাকা!

বিশ্বকাপ বয়কটে বাংলাদেশের ক্ষতি ৩৩০ কোটি টাকা!

টি–টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিশ্বকাপের মতো বড় আসর থেকে সরে দাঁড়ানোর ফলে বাংলাদেশকে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে, এমনটাই দাবি করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। আইসিসি আয়োজিত বিশ্বকাপে অংশগ্রহণ করলে প্রতিটি দল নির্দিষ্ট অঙ্কের অংশগ্রহণ ফি পায়। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জন্য এই ফি নির্ধারিত ছিল ৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬৭ লাখ টাকা। বিশ্বকাপে না খেলায় এই অর্থ থেকে সরাসরি বঞ্চিত হচ্ছে বিসিবি।

২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের হারে নিশ্চিত হলো বাংলাদেশ নারী দলের বিশ্বকাপের টিকিট

যুক্তরাষ্ট্রের হারে নিশ্চিত হলো বাংলাদেশ নারী দলের বিশ্বকাপের টিকিট

নেপালে চলমান বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ এর টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সুপার সিক্সে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নেয় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। একই দিনে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হার নিশ্চিত হওয়ায় আরও দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের মেয়েদের। আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হবে ১২ দল নিয়ে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার