খেলাধুলা

৪৮ ঘণ্টায় ১০ লাখ ফলোয়ার হারাল কলকাতা নাইট রাইডার্স

৪৮ ঘণ্টায় ১০ লাখ ফলোয়ার হারাল কলকাতা নাইট রাইডার্স

বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বড় ধরনের ধস দেখা গেছে। নেতিবাচক মন্তব্য, অ্যাংরি ও হাহা রিঅ্যাকশনে ভরে গেছে ফ্র্যাঞ্চাইজিটির ফেসবুক পেজ। এর সঙ্গে যুক্ত হয়েছে ফলোয়ার কমার নজিরবিহীন চিত্র। সবশেষ ৪৮ ঘণ্টায় কেকেআরের ফেসবুক পেজ থেকে কমেছে প্রায় ১০ লাখ ফলোয়ার। গত পরশু যেখানে ফলোয়ার সংখ্যা ছিল ১ কোটি ৮০ লাখ, সেখানে এখন তা নেমে এসেছে ১ কোটি ৭০ লাখে। গড়ে প্রতিদিন ৫ লাখ করে ফলোয়ার হারাচ্ছে দলটি, যা মিনিটে প্রায় ৩৪৭ জন, আর সেকেন্ডে প্রায় ৫ জন।

২৫ জুলাই, ২০২৬
এম নাজমুলের পরিচালক পদ কাড়ার ক্ষমতা নেই বিসিবির

এম নাজমুলের পরিচালক পদ কাড়ার ক্ষমতা নেই বিসিবির

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক সময়ে এমন অস্থির পরিস্থিতি খুব কমই দেখা গেছে। পরিচালক এম নাজমুল ইসলামের একের পর এক বিতর্কিত মন্তব্যে দেশের ক্রিকেট অঙ্গন যখন উত্তাল, তখন প্রশ্ন উঠেছে বোর্ডের ক্ষমতা ও গঠনতন্ত্র নিয়েও। একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বিসিবির অভ্যন্তরীণ রাজনীতি থেকে শুরু করে মাঠের ক্রিকেট পর্যন্ত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ক্রিকেটারদের পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হয়। শেষ পর্যন্ত চাপের মুখে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বিসিবি। এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬
ভারতকে হারালে সবচেয়ে বেশি তৃপ্তি পায় বাংলাদেশ: মিরাজ

ভারতকে হারালে সবচেয়ে বেশি তৃপ্তি পায় বাংলাদেশ: মিরাজ

খেলায় ভারতের বিরুদ্ধে জিতলে বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকরা সবচেয়ে বেশি আনন্দ পান বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বনানীর একটি হোটেলে সাময়িকভাবে স্থগিত হওয়া বিপিএল সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। মিরাজ ২০২২ সালে মিরপুরে ভারতের বিপক্ষে বাংলাদেশের সেই ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ের স্মৃতি স্মরণ করে বলেন, ‘আমরা সবচেয়ে বেশি খুশি হই যখন ভারতের সঙ্গে জিতি। আমি এবং মোস্তাফিজ মিলে সেই ম্যাচটি জিতিয়েছিলাম, যা আমাদের ক্যারিয়ারের অন্যতম আনন্দের মুহূর্ত ছিল।’

২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপে বাংলাদেশ? ফিফা সভাপতির আশাবাদে নতুন স্বপ্ন

বিশ্বকাপে বাংলাদেশ? ফিফা সভাপতির আশাবাদে নতুন স্বপ্ন

আর মাত্র ছয় মাস। পুরো বিশ্বের মতো বাংলাদেশও কেঁপে উঠবে বিশ্বকাপ জ্বরে। সমর্থকেরা ভাগ হয়ে যাবেন ব্রাজিল ও আর্জেন্টিনার পক্ষে। তবে এসব আবেগের আড়ালেই প্রায় সব ফুটবলপ্রেমীর মনে লুকিয়ে থাকে একটি স্বপ্ন—একদিন বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। আশ্চর্য হলেও সেই স্বপ্নকে বাস্তবসম্ভব বলেই মনে করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

২৫ জুলাই, ২০২৬
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অজি বিশ্বকাপজয়ী ক্রিকেটার

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অজি বিশ্বকাপজয়ী ক্রিকেটার

মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন। বক্সিং ডের দিনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ৫৪ বছর বয়সী এই বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে কৃত্রিম কোমায় রাখা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক জনপ্রিয় মাধ্যম ক্রিকইনফো মার্টিনের শারীরিক অবস্থার বিষয়টি নিশ্চিত করেছে। খবরটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সুস্থতার কামনায় বার্তা দিচ্ছেন সাবেক সতীর্থ ও ভক্তরা।

২৫ জুলাই, ২০২৬
বিপিএলের উপস্থাপনা থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা

বিপিএলের উপস্থাপনা থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা

মাইক্রোফোন হাতে বিপিএলে কাজ করার কথা ছিল ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠকের। তবে বাংলাদেশে পা রাখার আগেই তার সেই অধ্যায় শেষ হয়ে গেছে। বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, ফলে আর ঢাকায় আসাই হয়নি তার। এবার উপস্থাপনা ও ধারাভাষ্য প্যানেলে নতুনত্ব আনার উদ্যোগ নিয়েছিল বিপিএল কর্তৃপক্ষ। সেই পরিকল্পনার অংশ হিসেবে পাকিস্তানের উপস্থাপিকা জয়নব আব্বাস বাংলাদেশে আসেন। তবে তিনি ইতোমধ্যে ফিরে যাচ্ছেন। ঢাকা পর্বে রিধিমা পাঠকের উপস্থাপনা করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি।

২৫ জুলাই, ২০২৬
শ্রীলঙ্কা নয়, ভারতেই বিকল্প ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ সরানোর ভাবনায় আইসিসি

শ্রীলঙ্কা নয়, ভারতেই বিকল্প ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ সরানোর ভাবনায় আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। টুর্নামেন্ট শুরুর আর মাত্র তিন সপ্তাহের কিছু বেশি সময় বাকি থাকলেও বাংলাদেশ আদৌ নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই ইস্যুতে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে। বিসিবির মূল উদ্বেগ খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে। ভারত–বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ঝুঁকির কথা তুলে ধরে তারা বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আফগান ক্রিকেটের পথিকৃৎ শাপুর জাদরান

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আফগান ক্রিকেটের পথিকৃৎ শাপুর জাদরান

আফগানিস্তান ক্রিকেটের উত্থানের পেছনে যাঁদের অবদান সবচেয়ে বেশি, সাবেক বাঁহাতি পেসার শাপুর জাদরান তাঁদের অন্যতম। সেই জাদরান এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে তাঁর পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। কয়েক সপ্তাহ ধরেই শারীরিক জটিলতায় ভুগছিলেন জাদরান। গত ১২ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তাঁর ভাই ঘামাই জাদরান জানান, শাপুরের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

২৫ জুলাই, ২০২৬
৭২ বছরে না ফেরার দেশে ‘ফুটবলের পিকাসো’ জন রবার্টসন

৭২ বছরে না ফেরার দেশে ‘ফুটবলের পিকাসো’ জন রবার্টসন

চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত প্রায় ২টার দিকে চাঁদপুর সদর উপজেলার হরিণা এলাকায় মেঘনা নদীতে জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামে দুটি যাত্রীবাহী লঞ্চের মধ্যে এ সংঘর্ষ ঘটে। চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা কম থাকায় লঞ্চ দুটি একে অপরের সঙ্গে ধাক্কা খায়।

২৫ জুলাই, ২০২৬
ভারতে না খেললে পয়েন্ট হারাতে হবে বাংলাদেশকে: বিসিবিকে আইসিসি

ভারতে না খেললে পয়েন্ট হারাতে হবে বাংলাদেশকে: বিসিবিকে আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের আবেদন নাকচ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি, এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। মঙ্গলবার (৬ জানুয়ারি) এ ইস্যুতে আইসিসি ও বিসিবির মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, বৈঠকে আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে যে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন করা সম্ভব নয়।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশকে ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন: বিসিবি

বাংলাদেশকে ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন: বিসিবি

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড নীতির আওতায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে বাংলাদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট তিনটি বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। বিমানবন্দরগুলো হলো বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর।

২৫ জুলাই, ২০২৬
ভারতের অধিনায়কের সাথে হাত মেলালো না বাংলাদেশ

ভারতের অধিনায়কের সাথে হাত মেলালো না বাংলাদেশ

বুলাওয়েতে চলমান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার যুবারা। তবে টসের পরই তৈরি হয়েছে আলোচনা। আইসিসির প্রচলিত রীতি উপেক্ষা করে দুই দলের প্রতিনিধিরা একে অপরের সঙ্গে হাত মেলাননি।বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম হলেও টস করতে নামেন সহ-অধিনায়ক ও টপ অর্ডার ব্যাটার জাওয়াদ আবরার। ভারতের পক্ষে টস করেন অধিনায়ক আয়ূশ মাত্রে। টসে জেতেন জাওয়াদ আবরার। কিন্তু টস সম্পন্ন হওয়ার পর দুই দলের অধিনায়কের মধ্যে কোনো করমর্দন দেখা যায়নি।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার