খেলাধুলা
আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল বিসিসিআই
নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) এবারের আসরের পর্দা উঠছে আগামী আগামী ৯ জানুয়ারি। আজ আনুষ্ঠানিকভাবে নারী আইপিএল শুরুর সময় ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
ভারতে নিরাপত্তা শঙ্কায় মেসি, ৫ মিনিটেই ছাড়লেন স্টেডিয়াম
ভারত সফরে গিয়ে অপ্রত্যাশিত ও তিক্ত অভিজ্ঞতার মুখে পড়লেন লিওনেল মেসি। ফুটবল ক্যারিয়ারে অসংখ্য চাপ নিয়ে অসংখ্য ম্যাচ খেলেছেন, হাজারো উন্মাদ দর্শকের সামনে মাঠে নেমেছেন। তবে, কখনোই নিজের নিরাপত্তা নিয়ে এমন শঙ্কায় পড়তে হয়নি তাকে। সেই বিরল ঘটনাই এবার ঘটেছে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ফুটবলের এই মহাতারকাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন যে এমন বিশৃঙ্খলায় রূপ নেবে, তা হয়তো কেউই কল্পনা করেননি।
নাটকীয় ফাইনালে জর্ডানকে হারিয়ে ফিফা আরব কাপের শিরোপা মরক্কোর
আরব ফুটবলের সাফল্যের গল্পে আরও এক গৌরবময় অধ্যায় যোগ হলো। ফিফা আরব কাপের ট্রফি জিতে আবারও নিজেদের শক্তির প্রমাণ দিল মরক্কো। কাতার বিশ্বকাপ ২০২২-এ সেমিফাইনালে উঠে বিশ্ব ফুটবলকে চমকে দেওয়া দলটি তিন বছর পর আবার কাতারের মাটিতেই উৎসবে মাতল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দোহার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আরব কাপের ফাইনালে জর্ডানকে ৩–২ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে মরক্কো। নির্ধারিত সময়ের উত্তেজনা পেরিয়ে অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো ম্যাচে পাঁচ গোলের নাটকীয় লড়াইয়ে শেষ হাসি হাসে মরক্কানরা।
৩ লাল কার্ডে নিজেদের মাঠে বিধ্বস্ত রিয়াল
নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়েতে মৌসুমের প্রথম হারের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। রোববার (৭ ডিসেম্বর) রাতে রিয়াল মাদ্রিদকে ২–০ গোলে হারিয়ে ১৯ বছর পর সান্তিয়াগো বার্নাব্যু জয় করলো সেল্টা ভিগো। ২০০৬ সালের পর এই প্রথম বার্নাব্যু জয় করল সেল্টা ভিগো। আর ২০১৪ সালের পর লা লিগাতেও এটিই রিয়ালের বিপক্ষে তাদের প্রথম জয়। প্রথমার্ধে রিয়ালের দারুণ সুযোগ থাকলেও সেগুলো গলে রূপান্তর করতে পারেনি।
রাজনীতি না ছাড়ার ঘোষণা সাকিব
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর হত্যা মামলার আসামি হয়ে গত এক বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। থমকে আছে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারও। তবে কঠিন এই পরিস্থিতির মাঝেও নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে হাল ছাড়েননি মাগুরা-১ আসনের এই সাবেক সংসদ সদস্য। স্পষ্ট জানিয়েছেন, ক্রিকেট ক্যারিয়ার শেষের পথে হলেও দেশের মানুষের জন্য রাজনীতি চালিয়ে যেতে চান তিনি।
বার্সেলোনাকে কিনতে চান সৌদি যুবরাজ!
স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনাকে কিনতে আগ্রহ দেখিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। স্প্যানিশ টেলিভিশন শো 'এল চিরিঙ্গিতো' এর সাংবাদিক ফ্রাঁসোয়া গালার্দোর দাবি করেছেন, বার্সেলোনা অধিগ্রহণের জন্য প্রায় ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন সৌদি যুবরাজ। গালার্দোর বরাতে জানা গেছে, সৌদি আরবের ক্রীড়াক্ষেত্রে বৈশ্বিক প্রভাব বিস্তারের কৌশলের একটি অংশ হবে এই ফুটবল ক্লাব বার্সেলোনা ক্রয়।
‘অলিখিত ফাইনালে’ আয়ারল্যান্ডের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। সিরিজ ১-১ এ সমতায় থাকায় আজকের ম্যাচটি টাইগারদের জন্য যেমন সিরিজ জয়ের শেষ সুযোগ, তেমনই বিশ্বকাপের আগে নিজেদের পারফরম্যান্স যাচাই করার জন্য এটিই শেষ সুযোগ টাইগারদের। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টারলিং।
রিশাদের ঘূর্ণিতে আইরিশ ওপেনারদের ধস, নিয়ন্ত্রণে বাংলাদেশ
চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে রিশাদ হোসেনের ঘূর্ণিতে ম্যাচের অনেকটাই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে বাংলাদেশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। শুরুতে আগ্রাসী ব্যাটিং করেন পল স্টার্লিং ও টিম টেক্টর। উদ্বোধনী জুটিতে ৩৮ রান যোগ করার পর ১০ বলে ১৭ রান করা টেক্টরকে বোল্ড করেন শরীফুল ইসলাম।
কুন্দের ২ গোল, ৩ মিনিটে ম্যাচ ঘুরিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরল বার্সা
চ্যাম্পিয়ন্স লিগে ন্যু ক্যাম্পে ফিরেই বড় শঙ্কায় পড়েছিল বার্সেলোনা। পয়েন্ট তালিকার ১৮ নম্বরে থাকা দলটি শুরুতেই আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে গোল হজম করে। বিদায়ের আশঙ্কা ঘনিয়ে উঠেছিল ঠিক তখনই জুলস কুন্দে হয়ে উঠলেন বার্সার ত্রাতা। মাত্র ৩ মিনিটে পরপর দুই হেডে গোল করে দলকে এনে দিলেন ২-১ ব্যবধানে গুরুত্বপূর্ণ জয়।
রেকর্ড দামে আইপিএলে কলকাতায় মুস্তাফিজ
আইপিএলের নিলাম মঞ্চে আবারও ইতিহাস গড়লেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের ক্রিকেটের ‘কাটার মাস্টার’কে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এটাই সর্বোচ্চ দাম। সর্বশেষ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও এবার সরাসরি নিলাম থেকেই মুস্তাফিজকে কিনে নেয় কলকাতা। এর মাধ্যমে আইপিএলে খেলতে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি হওয়ার কীর্তিতে নিজের আগের রেকর্ড নিজেই ভাঙলেন বাঁহাতি এই পেসার।
অ্যানফিল্ডে পিএসভির কাছে লজ্জাজনক হার লিভারপুলের
অ্যানফিল্ডে পিএসভির কাছে ৪–১ গোলের করুণ পরাজয়ে লিভারপুলের দুরবস্থা আরও চরমে পৌঁছেছে। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের মাঠে এমন হতাশাজনক হার সমর্থকদের মধ্যে ক্ষোভ আর হতাশা বাড়িয়ে দিয়েছে। গত মৌসুমে লিগ পর্বের শেষ ম্যাচে পিএসভির কাছে হেরেছিল লিভারপুল, তবে তখন তারা টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছিল। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন—প্রিমিয়ার লিগের মতোই চ্যাম্পিয়নস লিগেও তারা নেমে গেছে ১২তম স্থানে।
চ্যাম্পিয়নস লিগে বায়ার্নকে দুঃস্বপ্নের রাত উপহার দিল আর্সেনাল
চ্যাম্পিয়নস লিগের টপ-অব-দ্য-টেবিলের লড়াইয়ে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে ৩–১ গোলে হারিয়েছে আর্সেনাল। বুধবার (২৬ নভেম্বর) রাতে এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের ২২তম মিনিটে বুকায়ো সাকার কর্নার থেকে জুরিয়েন টিমবারের নিখুঁত হেডে এগিয়ে যায় আর্সেনাল।