ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত সরকারের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

বৈঠক শেষে গণমাধ্যমকে আসিফ নজরুল বলেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তটি সরকারের। সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বাস্তব ও গুরুতর শঙ্কা রয়েছে, যা ক্রিকেটারদের কাছেও অজানা নয়। বৈঠকে খেলোয়াড়দের জানানো হয়েছে, কী কী কারণে বাংলাদেশ এই সিদ্ধান্তে পৌঁছেছে।

এর আগে নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল। তবে আইসিসি জানিয়ে দেয়, বিশ্বকাপে অংশ নিতে হলে ভারতেই খেলতে হবে। এমনকি সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ২৪ ঘণ্টার আলটিমেটামও দেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

তবে আইসিসির চাপের মুখেও নিজেদের অবস্থানে অনড় থাকার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা বলেন, “আমরা সবাই স্বাভাবিকভাবেই চেয়েছিলাম টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে। কিন্তু ভারতে খেলার ক্ষেত্রে যে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, তার কোনো পরিবর্তন হয়নি। এই ঝুঁকি কোনো কল্পনা বা অনুমানের ওপর ভিত্তি করে নয়, বরং বাস্তব ঘটনার ফল।”

আইসিসির ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে আসিফ নজরুল বলেন, বাংলাদেশের প্রতি সংস্থাটি সুবিচার করেনি। তবে তিনি আশা প্রকাশ করেন, আইসিসি বিষয়টি পুনরায় বিবেচনা করবে এবং বাংলাদেশকে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার সুযোগ দেবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে