ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে বদল, রানার জায়গায় সিরাজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর ২৪ ঘণ্টাও বাকি নেই। এর ঠিক আগমুহূর্তে স্কোয়াডে পরিবর্তন আনল ভারত। চোটের কারণে ছিটকে যাওয়া তরুণ পেসার হারশিত রানার পরিবর্তে অভিজ্ঞ মোহাম্মদ সিরাজকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি (ইটিসি) এই পরিবর্তনের আনুষ্ঠানিক অনুমোদন দেয়। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানায়, গত ৪ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ডান হাঁটুতে গুরুতর চোট পান হারশিত রানা।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর ২৪ ঘণ্টাও বাকি নেই। এর ঠিক আগমুহূর্তে স্কোয়াডে পরিবর্তন আনল ভারত। চোটের কারণে ছিটকে যাওয়া তরুণ পেসার হারশিত রানার পরিবর্তে অভিজ্ঞ মোহাম্মদ সিরাজকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি (ইটিসি) এই পরিবর্তনের আনুষ্ঠানিক অনুমোদন দেয়।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানায়, গত ৪ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ডান হাঁটুতে গুরুতর চোট পান হারশিত রানা। ম্যাচে এক ওভারের বেশি বোলিং করতে পারেননি তিনি। ওই ওভারে ১৬ রান খরচ করার পাশাপাশি দুইবার রানআপ শেষ করতেও ব্যর্থ হন। পরবর্তীতে হাঁটুর অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন এই ডানহাতি পেসার। স্ক্যান রিপোর্টে চোটের বিষয়টি নিশ্চিত হওয়ায় বিশ্বকাপ স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।

রানার ইনজুরি নিয়ে এর আগেই শঙ্কার কথা জানিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। স্ক্যান রিপোর্ট পাওয়ার আগে তিনি বলেছিলেন, ‘হারশিত ভালো আছে বলে মনে হচ্ছে না। যদি সে ছিটকে যায়, তাহলে আমাদের কম্বিনেশনে পরিবর্তন আনতে হবে। তবে আমাদের বেঞ্চ যথেষ্ট শক্তিশালী।’ শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো, আর তার জায়গায় অভিজ্ঞতার ওপর ভরসা রাখল ভারত।

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন মোহাম্মদ সিরাজ। যদিও সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত সংস্করণে নিয়মিত ছিলেন না তিনি। ভারতের হয়ে এখন পর্যন্ত ৪৫টি টেস্ট, ৫০টি ওয়ানডে এবং ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সিরাজ। বিশ্বকাপের মতো বড় আসরে তার অভিজ্ঞতা বোলিং আক্রমণকে বাড়তি শক্তি দেবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।

টি-টোয়েন্টি স্কোয়াডে বরাবরের মতো ব্যাটিং গভীরতাকে গুরুত্ব দিয়েছে ভারত। রানার অনুপস্থিতি খুব বড় প্রভাব ফেলবে না বলেই ধারণা করা হচ্ছে, যদি বাকি ক্রিকেটাররা ফিট থাকেন।

পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও শিভাম দুবে এবং স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল থাকছেন বাড়তি বিকল্প হিসেবে। বোলিং বিভাগে পেস আক্রমণে জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিংয়ের সঙ্গে স্পিনে দায়িত্ব সামলাবেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। রিজার্ভ হিসেবে দলে যুক্ত হওয়া সিরাজ প্রয়োজনে যে কোনো সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল