খেলাধুলা
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
তবে বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেননি রিভালদো। নেইমারের কথার বিরোধিতা করে ৫২ বছর বয়সী এই কিংবদন্তি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি নেইমারকে বলতে শুনেছি, ক্যারিয়ারের সেরা সময়ে সে ২০০২ বিশ্বকাপে আমার জায়গায় খেলত। সত্যি বলতে, আমি তার প্রতিভা ও দক্ষতাকে স্বীকার করি এবং এটাও বিশ্বাস করি সে ওই দলে থাকতে পারত। কিন্তু আমার জায়গায় খেলতে নামলে গল্পটা অন্যরকম হতে পারত। তার প্রতি সব ধরনের সম্মান ও প্রশংসা জানিয়ে আমি ১০০% নিশ্চিত হয়ে বলতে পারি এটা (যেভাবে ঘটেছে সেভাবে) ঘটত না।’
বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে জাতীয় স্টেডিয়ামে বাড়তি নিরাপত্তা
বাংলাদেশ ও ভারতের মধ্যকার এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে ঘিরে ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। স্টেডিয়ামের প্রতিটি প্রবেশদ্বারে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত আটটায় ম্যাচ শুরু হলেও দুপুর থেকেই স্টেডিয়ামে ছুটে আসেন দর্শকরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শক-সমূদ্রে পরিণত হয় জাতীয় স্টেডিয়াম এলাকা। এর আগেও জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুর ও হংকংয়ের মধ্যকার এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
পাশে নেই কেউ, অচেনা লোকেরা খাবার দিয়ে যায় যুবরাজের বাবাকে
ছেলে যুবরাজ সিং যখন জাতীয় দল থেকে বাদ পড়েন, তখন ছেলের পক্ষে দাঁড়িয়েছিলেন বাবা যোগরাজ সিং। সে সময় তখনকার ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সরাসরি দায়ী করে আলোচনায় এসেছিলেন তিনি। প্রায়ই বিভিন্ন বিষয় এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনাম হয়েছেন। সেই যোগরাজ সিং এখন ভুগছেন ভীষণ একাকিত্বে। পাশে নেই স্ত্রী-সন্তানদের কেউ। খাবারের জন্য নির্ভর করতে হচ্ছে অচেনা মানুষদের ওপর।
চমক! আন্দ্রে রাসেলকে ছেড়ে দিলো কলকাতা নাইট রাইডার্স
আইপিএল ২০২৬-এর রিটেনশন তালিকা ইতোমধ্যে প্রকাশিত হতে শুরু করেছে। সেইসঙ্গে কোন ফ্র্যাঞ্চাইজি কোন কোন ক্রিকেটারদের ছেড়ে দিচ্ছে, সেই ছবিটাও স্পষ্ট হয়ে গিয়েছে। এর মধ্যে সবথেকে বড় চমক দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আগামী আইপিএল মৌসুমে আগে দলের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে রিলিজ করে দিয়েছে কেকেআর। অলরাউন্ডার হিসেবে একাই নাইট ব্রিগেডকে একাধিক ম্যাচ জিতিয়েছেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। তবে এবার তাকে না রাখার সিদ্ধান্তই নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এবার মেন্টরের ভূমিকায় আসছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস
বিপিএলে এবার ভিন্ন ভূমিকায় দেখা যাবে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারকে। খেলোয়াড় হিসেবে বহুবার বাংলাদেশে এলেও বিপিএলে কখনো মাঠে নামেননি তিনি। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলছে। ঢাকা ক্যাপিটালসের মেন্টর হয়ে যোগ দিচ্ছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। নায়ক শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে শোয়েবকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে। এই কিংবদন্তিকে নিয়ে ফেসবুকে পোস্ট করে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, 'কৌশলের সঙ্গে গতির মেলবন্ধন। আমাদের মেন্টর—শোয়েব আখতার। গর্জন শুরু হোক!'