বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে দুটি আইন পাস করানোর চেষ্টা করছে। একটি সংশোধিত পুলিশ কমিশন আইন, অন্যটি এনজিও–সংক্রান্ত আইন। শুক্রবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে এ ধরনের আইন পাসে সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে, যা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। তিনি উল্লেখ করেন, জনগণের ম্যান্ডেট ছাড়া এ ধরনের গুরুত্বপূর্ণ আইন তড়িঘড়ি করে পাস করা সমীচীন নয়।
তিনি আরও বলেন, এসব বিষয়ে পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মাধ্যমে আইন প্রণয়ন করাই হবে যথাযথ পদ্ধতি। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকা উচিত।