সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২,৮৪২ সহকারী শিক্ষক পদ শূন্য, নিয়োগ প্রক্রিয়া শুরু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে এসব বিদ্যালয়ে মোট ২,৮৪২টি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে এবং এসব পদ পূরণে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানের টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, 'সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শূন্য পদের তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর কাছে নিয়োগের প্রস্তাব পাঠানো হবে। দ্রুত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, 'বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও আলিয়া মাদ্রাসার শিক্ষক সংকট নিরসনে নন-গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি (এনটিআরসিএ)-এর মাধ্যমে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এর মাধ্যমে পর্যায়ক্রমে শূন্য পদ পূরণ করা হচ্ছে।'

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, 'সরকারের গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে ধাপে ধাপে সব শূন্য পদ পূরণ সম্ভব হবে। এতে অল্প সময়ের মধ্যেই শিক্ষক সংকট কমে আসবে এবং শিক্ষার মান উন্নত হবে।'

মাদ্রাসা শিক্ষার পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, দেশে বর্তমানে তিনটি সরকারি আলিয়া মাদ্রাসা এবং ৮,২২৯টি এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা রয়েছে। সরকারি আলিয়া মাদ্রাসায় ১১৪টি পদ শূন্য রয়েছে। এছাড়া এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসাগুলোতে সুপারিনটেনডেন্টের ১,৩৫৪টি এবং সহকারী সুপারিনটেনডেন্টের ১,৭৭৭টি পদ শূন্য রয়েছে, যা এনটিআরসিএর মাধ্যমে পূরণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান