তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ফজরের নামাজ শেষে ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে নারায়ণগঞ্জে পাঁচরুখিতে আয়োজিত জনসভায় এ আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, 'আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে ফজরের নামাজ জামাতে আদায় করার পর সরাসরি লাইনে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।'

তিনি বলেন, 'বিএনপি দেশের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে বেকার যুবকদের জন্য প্রশিক্ষণ, গরিবদের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষকের উন্নয়নের জন্য খাল খননসহ অন্যান্য সহায়তা। এই পরিকল্পনাগুলো কার্যকর করতে হলে বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে।'

তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, 'একটি দল গ্রামে গ্রামে গিয়ে আমাদের মা-বোনদের কাছ থেকে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। আমাদেরকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।'

তারেক রহমান অভিযোগ করেন, 'একদল ভোটের অধিকার হরণ করেছে, আরেক দল ষড়যন্ত্র করছে। বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটও তারা দখল করছে। ইসলামের নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে।'

তিনি আরও বলেন, 'বিএনপি ক্ষমতায় এলে খাল খনন করা হবে, যাতে জলাবদ্ধতা দূর করা যায় এবং দেশের উন্নয়ন সম্ভব হয়।'

সভায় নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপি সমর্থিত জমিয়তে উলামা ইসলামের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর জন্য ভোট প্রার্থনা করা হয়। এছাড়া নারায়ণগঞ্জের অন্যান্য আসনের বিএনপি মনোনীত প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি অর্থবছরে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস, বাড়তে পারে মূল্যস্ফীতি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি অর্থবছরে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস, বাড়তে পারে মূল্যস্ফীতি