তৌহিদী জনতার ওপর সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে: রুমিন ফারহানা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে তৌহিদী জনতার নামে সংঘটিত মব সহিংসতায় সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, 'তৌহিদী জনতা একেক এলাকায় একেক গ্রুপ হতে পারে। কিন্তু প্রতিটি গ্রুপের ওপর সরকারের একটা নীরব সমর্থন রয়েছে। এখন পর্যন্ত মব সন্ত্রাসের ঘটনায় নিন্দা ছাড়া কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।'

তিনি বলেন, '৫ আগস্টের পর থেকে দেশে বাউল, আহমদিয়া, নারী ফুটবলার, শিল্পীসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর হামলা চালানো হলেও সরকার পরবর্তী হামলা ঠেকাতে ব্যর্থ হচ্ছে। একটার পর একটা ঘটনা ঘটছে, কিন্তু সরকার কী কাজ করছে, বোঝা যায় না।'

নারীদের ওপর হামলার প্রবণতা বাড়ছে উল্লেখ করে রুমিন বলেন, 'নারীরাই এই তৌহিদী জনতার প্রথম টার্গেট। অভিনেত্রী কোথাও গেলে বাধা, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া, মেয়েদের ফুটবল ম্যাচে হামলা। সবজায়গায় বেশি ভুক্তভোগী হচ্ছে নারীরা। এরপর টার্গেটে থাকছে সংখ্যালঘুরা।'

তিনি বলেন, 'গত এক বছরে ৩৮০টির বেশি মাজারে হামলা হলেও একটি ঘটনারও বিচার হয়নি। সাবেক সরকারি দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরিবারও হামলার শিকার হচ্ছেন।'

রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, 'এসব মবের উত্থানে সরকার সুবিধা নিচ্ছে। সরকার এখন রাজনৈতিকভাবে দুর্বল। তাই একটি প্রেসার গ্রুপকে লালন–পালন করছে। যে কথাগুলো সরকার বলতে পারে না, যে কাজগুলো করতে চায়, এই গ্রুপকে দিয়ে করাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীও তাদের বাধা দিচ্ছে না।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি