১৪ দিনের যুদ্ধবিরতি, ইরানজুড়ে উল্লাস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
টানা উত্তেজনা ও উৎকণ্ঠার পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্তসাপেক্ষে ১৪ দিনের যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা এসেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড  জানিয়েছেন, ইরান আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ ও নিরাপদভাবে’ খুলে দিলেই যুদ্ধবিরতি কার্যকর হবে।

যুদ্ধবিরতির ঘোষণার পর ইরানের রাজধানী তেহরানে স্বস্তি ও আনন্দের আবহ দেখা গেছে। স্থানীয় সময় বুধবার সকালে সাধারণ মানুষ রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেন। হাতে ইরানি পতাকা নিয়ে তারা স্লোগান দেন এবং উদযাপনে অংশ নেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, রাতভর উদ্বেগের পর এই ঘোষণায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

শাহবাজ শরিফ বলেন, যুক্তরাষ্ট্রের শর্ত মেনে ইরান হরমুজ প্রণালি খুলে দিতে সম্মত হয়েছে এবং অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে। তিনি আরও জানান, ইরান, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা লেবাননসহ সংশ্লিষ্ট অঞ্চলে সংঘাত বন্ধে একমত হয়েছে।

এদিকে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে পরবর্তী বৈঠকের আহ্বান জানিয়েছে পাকিস্তান। এতে উভয় পক্ষের প্রতিনিধিদের অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

সর্বশেষ যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে, যা আন্তর্জাতিক অর্থনীতিতে তাৎক্ষণিক প্রভাব ফেলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে