মন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রীর এ দুই সফরে অন্যান্য কর্মসূচির পাশাপাশি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হবে। দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা অর্জনে সরকার কাজ করে যাচ্ছে।'
পদ্মা ব্যারেজ প্রসঙ্গে শহীদ উদ্দীন চৌধুরী বলেন, 'প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। এটি একনেক সভায় উপস্থাপন করা হবে।'
এছাড়া বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, 'আগামী ১৮০ দিনের মধ্যে কোন কোন কাজ সম্পন্ন করা যাবে, সে বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।'