২৪ ঘণ্টার মধ্যে আর এস ফাহিমকে গ্রেপ্তারের দাবি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে মঞ্চ-২৪ নামে একটি সংগঠন। রোববার ২২ ফেব্রুয়ারি বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়র মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী অভিযোগ করেন, আর এস ফাহিমকে গ্রেপ্তারের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। তার দাবি, সরকারের অভ্যন্তরে কিছু প্রভাবশালী ব্যক্তির কারণে তাকে এখনো আইনের আওতায় আনা সম্ভব হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, আর এস ফাহিম চৌধুরী আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়ে ছাত্র-জনতার বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ফাহিম ছাত্রলীগ ও যুবলীগকে সমর্থন ও সহায়তা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, আওয়ামী লীগের কয়েকজন নেতার জন্য নারী সরবরাহের সঙ্গেও তিনি জড়িত ছিলেন এবং নিজস্ব ভাড়া করা ফ্ল্যাটে মদ ও নারীসহ নেতাদের আমন্ত্রণ জানানো হতো।

এ সময় ‘মঞ্চ-২৪’-এর পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, আওয়ামী লীগ পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

তবে এসব অভিযোগের বিষয়ে আর এস ফাহিম চৌধুরীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি