৩০ হাজার আ.লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত: হাসনাত আবদুল্লাহ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, ভারত পাসপোর্ট ও ভিসা ছাড়াই অন্তত ৩০ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে। তিনি অভিযোগ করেন, বাংলাদেশি সন্ত্রাসীদের সেখানে আশ্রয় ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং ভারত থেকে বসেই তারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, 'খুনি হাসিনাকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার কারণে ভারতের হাইকমিশনারকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। যারা বাংলাদেশের ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের আশ্রয় দেয়, তাদের সঙ্গে সম্পর্ক রাখার কোনো বাধ্যবাধকতা বাংলাদেশের নেই।'

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, 'সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে। আপনারা আমাদের সন্ত্রাসীদের আশ্রয় দেবেন না, আমরাও আপনাদের কোনো অপরাধীকে আশ্রয় দেব না। আপনারা যদি আমাদের সার্বভৌমত্বকে সম্মান করেন, আমরাও আপনাদের সার্বভৌমত্বকে সম্মান করব।'

সীমান্ত পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপির এই নেতা বলেন, 'সীমান্তে দেখামাত্র গুলি চালানোর নীতি গ্রহণযোগ্য নয়। আপনারা যদি গুলি করেন, আমরা গুলি না করলেও প্রতিবাদ করব।'

তিনি আরও অভিযোগ করেন, টেলিভিশন ও সিনেমার মাধ্যমে দেশে ভারতীয় সংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হয়েছে।
 
আত্মনির্ভরশীল হওয়ার ওপর গুরুত্ব দিয়ে হাসনাত বলেন, এই লড়াই তরুণ প্রজন্মকেই করতে হবে বলে জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন