বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৬ ১৬:৩৫:১০
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া সফর শেষ করে দেশে ফেরার পথে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তাঁর মালয়েশিয়া সফর শেষে আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার কথা ছিল। তবে সফর সংক্ষিপ্ত করে আগেই দেশে ফিরছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে অস্ট্রেলিয়ার সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশটির উদ্দেশে রওনা হন জামায়াত আমির। এ সময় তাঁকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত হন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। তাঁরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন।

এর আগে ২০ নভেম্বর রাতে অস্ট্রেলিয়ায় পৌঁছান ডা. শফিকুর রহমান। সফরকালে সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে একাধিক সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন তিনি। ২১ নভেম্বর অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময় করেন জামায়াত আমির।

একই দিন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাসে শিশু-কিশোরদের একটি অনুষ্ঠান এবং সাবেক শিবিরকর্মীদের সমাবেশে অংশ নেন। পরদিন বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাসে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘জুলাই আপরাইজিং অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

এ ছাড়া ২৩ নভেম্বর ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে প্রবাসীদের সঙ্গে সংবর্ধনা ও মতবিনিময় সভায় অংশ নেন শফিকুর রহমান। সেখানে দেশের উন্নয়নে প্রবাসীদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

এই সফরে তাঁর সঙ্গে বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ডা. এস এম খালিদুজ্জামান এবং মুহাম্মদ নজরুল ইসলাম।​

​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ সদ্য. বিএনপির মিছিলে প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ৫ সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ সদ্য. বিএনপির মিছিলে প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ৫