৩৯ দেশের চিকিৎসকদের ওপর নিষেধাজ্ঞা শিথিল করলো যুক্তরাষ্ট্র

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
মার্কিন প্রশাসন ৩৯টি দেশের চিকিৎসকদের ওপর আরোপিত ভ্রমণ ও কর্মসংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। গত সপ্তাহের শেষ দিকে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) তাদের ওয়েবসাইট হালনাগাদ করে এ তথ্য জানায়। এতে বলা হয়, সংশ্লিষ্ট দেশগুলোর চিকিৎসকদের ভিসা, ওয়ার্ক পারমিট ও গ্রিন কার্ডসহ বিভিন্ন অভিবাসন আবেদন আর স্থগিত রাখা হবে না।

এর আগে নিষেধাজ্ঞার কারণে এসব দেশের চিকিৎসকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ও কর্মসংস্থানের সব ধরনের প্রক্রিয়া কার্যত বন্ধ হয়ে যায়। উল্লেখযোগ্যভাবে, যুক্তরাষ্ট্রে কর্মরত চিকিৎসকদের প্রায় এক-চতুর্থাংশই বিদেশি নাগরিক, ফলে এই সিদ্ধান্ত দেশটির স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য প্রভাব ফেলে।

নিষেধাজ্ঞার কারণে অনেক হাসপাতাল বিদেশি চিকিৎসকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠায়, যা চিকিৎসাসেবায় সংকটের আশঙ্কা তৈরি করে। বিশেষ করে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ভেনেজুয়েলার চিকিৎসকেরা এতে বেশি ক্ষতিগ্রস্ত হন।

এছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থান করেও বহু চিকিৎসক ভিসা ও বৈধতা-সংক্রান্ত জটিলতায় পড়েন। এমন পরিস্থিতিতে কয়েকটি মার্কিন চিকিৎসক সংগঠন সরকারের কাছে নীতি পরিবর্তনের দাবি জানিয়ে চিঠি দেয় এবং বিষয়টিকে জাতীয় স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই সুবিধা আপাতত শুধুমাত্র যুক্তরাষ্ট্রে অবস্থানরত চিকিৎসকদের জন্য প্রযোজ্য। যারা বর্তমানে দেশের বাইরে রয়েছেন, তাদের ক্ষেত্রে প্রবেশসংক্রান্ত আগের নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে