৮০৪ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ, ৩৮ হাজার জরিমানা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮০৪ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। একই সঙ্গে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ান এবং খন্দকার শমিত রাজার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

অভিযান চলাকালে দিগুবাবুর বাজারের পাঁচটি প্রতিষ্ঠান থেকে পলিথিন শপিং ব্যাগ জব্দ ও জরিমানা করা হয়। এসময় ৩৫০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করে কিশোরগঞ্জ স্টোরকে ১০ হাজার টাকা, ১শ কেজি জব্দ করে জুনায়েদ হার্ডওয়্যার স্টোরকে ৫ হাজার টাকা, ১৩০ কেজি জব্দ করে সিদ্দিক স্টোরকে ১০ হাজার টাকা, ৮৭ কেজি জব্দ করে বিসমিল্লাহ স্টোরকে ৫ হাজার টাকা, ১৩৭ কেজি জব্দ করে মেসার্স এল বি ট্রেডার্সকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া ও মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জ জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি