৯০ লাখ ভোটার বাদ দিয়ে হারানো হয়েছে তৃণমূলকে, মমতার আবেদনে সাড়া দিলেন আদালত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারতের নির্বাচন কমিশন। সদ্য সমাপ্ত নির্বাচনে ভরাডুবির পেছনে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়াকে দায়ী করে সুপ্রিম কোর্টে মামলা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের অভিযোগ, পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে ৯০ লাখ ৮০ হাজার নাম বাদ দেওয়া হয়েছে, যা অন্তত ৩১টি আসনের ফলাফলে সরাসরি প্রভাব ফেলেছে। সোমবার ভারতের সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার কারণে কোনো আসনের ফলাফল বা জয়ের ব্যবধান প্রভাবিত হয়ে থাকলে এবং সেই বিষয়ে আপিল ট্রাইব্যুনালে বিচারাধীন থাকলে, সংশ্লিষ্ট প্রার্থী বা পক্ষ সুপ্রিম কোর্টে নতুন করে অন্তর্বর্তীকালীন আবেদন করতে পারবেন।

তৃণমূলের পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন দলের জ্যেষ্ঠ সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, ২০২১ সালে যেসব ৩১টি আসনে তৃণমূল জয়ী হয়েছিল এবং এবার বিজেপির কাছে হেরেছে, সেসব আসনে ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা বিজেপি প্রার্থীদের জয়ের ব্যবধানের চেয়েও বেশি ছিল।

একটি আসনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সেখানে তৃণমূল প্রার্থী মাত্র ৮৬২ ভোটে পরাজিত হয়েছেন, অথচ ওই কেন্দ্রে ৫ হাজার ৪৩২ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল।

আদালতে আরও জানানো হয়, রাজ্যজুড়ে তৃণমূল ও বিজেপির ভোটের ব্যবধান প্রায় ৩২ লাখ হলেও বর্তমানে প্রায় ৩৫ লাখ ভোটার নাম পুনর্বহালের আবেদন বিভিন্ন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

তৃণমূলের পক্ষে আরেক আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন, বর্তমান গতিতে এসব আপিল নিষ্পত্তি করতে অন্তত চার বছর সময় লাগতে পারে। এ সময় প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, সুপ্রিম কোর্ট চাইছে আপিলগুলো দ্রুত নিষ্পত্তি হোক।

অন্যদিকে নির্বাচন কমিশন তৃণমূলের অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে। কমিশনের আইনজীবী ডি এস নাইডু আদালতে বলেন, যেসব আসনে সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ গেছে, সেসব আসনেই তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন।

কমিশনের তথ্য অনুযায়ী, সুজাপুরে সবচেয়ে বেশি ১ লাখ ৫০ হাজার নাম বাদ দেওয়া হয়। এছাড়া রঘুনাথগঞ্জে ১ লাখ ৩০ হাজার, শমসেরগঞ্জে ১ লাখ ২৫ হাজার, রতুয়ায় ১ লাখ ২৩ হাজার এবং সূতিতে ১ লাখ ২০ হাজার ভোটারের নাম বাদ পড়ে। এসব আসনের সবগুলোতেই তৃণমূল জয় পেয়েছে।

নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকা সংশোধন একটি নিয়মিত ও আইনসম্মত প্রক্রিয়া। নির্বাচনী ফল নিয়ে আপত্তি থাকলে সংবিধান অনুযায়ী নির্বাচন-পরবর্তী ট্রাইব্যুনালে ইলেকশন পিটিশন দায়ের করতে হবে, সরাসরি রিটের মাধ্যমে তা চ্যালেঞ্জ করা যায় না।

এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়ে প্রথমবারের মতো রাজ্যে সরকার গঠন করেছে বিজেপি। অন্যদিকে প্রায় ১৫ বছর পর ক্ষমতা হারিয়ে ৮০টি আসনে নেমে এসেছে তৃণমূল কংগ্রেস।

নির্বাচনী প্রচারে এসআইআর এবং বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ ইস্যুকে বড় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিজেপি। দলটির অভিযোগ ছিল, তৃণমূল অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় যুক্ত করে ভোটব্যাংক তৈরি করেছে।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে হাজির হয়ে অভিযোগ করেন, এসআইআর মূলত প্রান্তিক ও সংখ্যালঘু ভোটারদের ভোটাধিকার খর্বের উদ্দেশ্যে নির্বাচন কমিশন ও বিজেপির যৌথ পরিকল্পনা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে