সরেজমিনে দেখা গেছে, নেতাকর্মীরা শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেফতার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আসন্ন সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন।