আগে সমঝোতার রূপরেখা, পরে আলোচনা: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত করার ওপর জোর দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ। এই রূপরেখা নির্ধারণ না হওয়া পর্যন্ত নতুন করে বৈঠকের তারিখ নির্ধারণ সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১৮ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দুই পক্ষের মধ্যে এখনো বেশ কিছু বিষয়ে ঐকমত্য হয়নি। এর জন্য যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবি’কে দায়ী করেছে তেহরান। খাতিবজাদেহ জোর দিয়ে বলেন, এসব অমীমাংসিত ইস্যু সমাধান ছাড়া আলোচনায় অগ্রগতি সম্ভব নয়।

এদিকে, ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে দিয়ে জানানো হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান তাদের শর্ত ওয়াশিংটনের কাছে পৌঁছে দিয়েছে।

অজ্ঞাতনামা এক ইরানি সূত্র জানিয়েছে, দীর্ঘ ও ফলহীন আলোচনা করে সময় নষ্ট করতে আগ্রহী নয় ইরান।

অন্যদিকে, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, এসব প্রস্তাব এখনো পর্যালোচনাধীন রয়েছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

উল্লেখ্য, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফার শান্তি আলোচনা প্রত্যাশিত ফল দেয়নি। তবে দুই দেশের মধ্যে বর্তমানে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। দ্বিতীয় দফার আলোচনায় দুই পক্ষকে ফেরাতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ চালিয়ে যাচ্ছে পাকিস্তান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে