আজ শুভ বুদ্ধপূর্ণিমা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
সারা দেশে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা পালিত হচ্ছে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে। দিনটি উপলক্ষে বুদ্ধপূজা, শীল গ্রহণ, পিণ্ডদান এবং ভিক্ষু সংঘকে প্রাতরাশ প্রদানসহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন ধর্মপ্রাণ বৌদ্ধরা।

বৌদ্ধধর্মমতে, প্রায় আড়াই হাজার বছর আগে বৈশাখী পূর্ণিমার এই দিনে মহামতি গৌতম বুদ্ধের আবির্ভাব ঘটে। একই দিনে তার শুভজন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ লাভের ঘটনাও সংঘটিত হয়। এ তিনটি স্মৃতিবিজড়িত হওয়ার কারণেই দিনটি বিশ্বব্যাপী বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধপূর্ণিমা নামে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

গৌতম বুদ্ধের জীবনদর্শনের মূল ভিত্তি অহিংসা, সাম্য, মৈত্রী ও সহাবস্থান। তিনি শিখিয়েছেন—বৈরিতা দিয়ে বৈরিতা কিংবা হিংসা দিয়ে হিংসা কখনো প্রশমিত হয় না; বরং অহিংসা ও অবৈরিতার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তার বাণীতে বলা হয়েছে, জন্ম নয়—মানুষের কর্মই তাকে মহৎ বা নীচ করে তোলে।

উৎসব উপলক্ষে গতকাল সচিবালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের শান্তিপূর্ণ ও নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও উল্লেখ করেন, প্রতিটি ধর্মই মানবকল্যাণের বার্তা দেয় এবং বৌদ্ধধর্মের পঞ্চশীল নীতিও মানুষকে নৈতিক জীবনের পথে পরিচালিত করে।

পঞ্চশীলের মূল শিক্ষাগুলো হলো—প্রাণী হত্যা না করা, চুরি না করা, অসচ্চরিত্রতা থেকে বিরত থাকা, মিথ্যা না বলা এবং মাদকাসক্তি পরিহার করা। পাশাপাশি প্রেম, দয়া ও অহিংস জীবনাচরণ বৌদ্ধধর্মের অন্যতম প্রধান শিক্ষা।

এদিকে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাজধানীর সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধবিহারে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় ‘বুদ্ধপূর্ণিমার তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধবিহারে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে সকাল ১০টায় বুদ্ধপূজা ও শীল গ্রহণ অনুষ্ঠিত হবে। একই স্থানে সন্ধ্যা ৬টায় বুদ্ধপূর্ণিমার তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দেশজুড়ে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি