আমাদের হাত এখনো ট্রিগারে রয়েছে': যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও নিজেদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও প্রতিরক্ষা প্রস্তুতিতে কোনো শিথিলতা নেই—‘আঙুল এখনো ট্রিগারে’ রয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশটির নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির অনুমোদনের ভিত্তিতেই এই সাময়িক যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, শত্রুপক্ষের সামান্যতম ভুল বা উসকানির জবাব ইরান পূর্ণ শক্তি দিয়ে দেবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস রেখেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনা শুরু হতে যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। প্রাথমিকভাবে এই আলোচনার জন্য দুই সপ্তাহ সময় নির্ধারণ করা হয়েছে, যা উভয় পক্ষের সম্মতিতে বাড়ানো যেতে পারে।

ইসলামাবাদে অনুষ্ঠেয় এই সংলাপকে যুদ্ধক্ষেত্রের লড়াইয়েরই একটি ধারাবাহিকতা হিসেবে বর্ণনা করেছে ইরান। বিবৃতিতে সাধারণ জনগণ, বুদ্ধিজীবী ও রাজনৈতিক দলগুলোকে এই প্রক্রিয়ার ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়। এতে বলা হয়, আলোচনাটি সরাসরি বিপ্লবী নেতৃত্ব ও রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

এ ছাড়া বিভেদ সৃষ্টিকারী মন্তব্য থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।

ইরান জানিয়েছে, আলোচনার মাধ্যমে যদি শত্রুর ‘নতিস্বীকার’কে চূড়ান্ত রাজনৈতিক বিজয়ে রূপ দেওয়া যায়, তবে তা হবে একটি ঐতিহাসিক সাফল্য। অন্যথায়, দেশের প্রতিটি দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তেহরান।

বিবৃতির শেষাংশে আবারও কঠোর বার্তা দিয়ে বলা হয়, 'আমাদের হাত এখনো ট্রিগারে রয়েছে; শত্রুপক্ষের সামান্যতম ভুলের জবাব দেওয়া হবে সর্বশক্তি দিয়ে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে